• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
যানজট নিরসন ও সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠায় কেরানীগঞ্জের ট্রাফিক পয়েন্ট পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার কক্সবাজারের হ্নীলায় বৈচিত্র্য ও শান্তির বার্তা নিয়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত গঙ্গাচড়ায় বেতগাড়ি ইউনিয়ন ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করলেন সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম ডিমলায় মাদক আসামির মুক্তির দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা, আটক ৩৪ পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা খোকন ভূঁইয়ার নাসিরনগরে কিশোরীকে যৌন নিপীড়ন ও নির্যাতন: ৫০ হাজার টাকায় সালিশে ধামাচাপা, পরিবার পেল ৬ হাজার গঙ্গাচড়ায় ৮০টি ইয়াবাসহ গ্রেপ্তার ৩: ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর সাজা ডোমারে শিক্ষানুরাগী আলহাজ আজিজার রহমানের ৬৪তম মৃত্যুবার্ষিকীতে সপ্তম প্রজন্মের মিলনমেলা টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার মুন্সিগঞ্জে অপরাধ দমনে ২৪ ঘণ্টা মাঠে সক্রিয় জেলা গোয়েন্দা ডিবি পুলিশ

সাংবাদিকরা বাজারের ‘আয়না’: বিএসইসি চেয়ারম্যান

সংবাদদাতা:
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

সাংবাদিকদের বাজারের ‘আয়না’ আখ্যা দিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ‍্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, দেশের পুঁজিবাজারকে টেকসই ও বিনিয়োগবান্ধব করতে সঠিক নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী সংবাদ অপরিহার্য। এর মাধ্যমে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ে এবং তাদের সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) রাঙ্গামাটিতে আবাসিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী। শুভেচ্ছা বক্তব্য দেন এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসাদ চৌধুরী।

কর্মশালা পরিচালনা করেন অ্যাসোসিয়েশন অব সার্টিফায়েড ফ্রড এক্সামিনারস (এসিএফই) বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট ও চ্যাপ্টার ডিরেক্টর মোহাম্মদ সেলিম কবির ও সিএফই আরিফ মাহমুদ।

সাংবাদিকরা বাজারের ‘আয়না’: বিএসইসি চেয়ারম্যান

বিএসইসি চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীরা সংবাদমাধ্যমের মাধ্যমেই প্রথমে তথ্য সংগ্রহ করেন। তাই সাংবাদিকরা সঠিক ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করলে বিনিয়োগকারীদের আস্থা বাড়ে, বাজার স্থিতিশীল হয় এবং মূলধন গঠনের পথ সুগম হয়।

তিনি আরও বলেন, আর্থিক প্রতিবেদনের ফরেনসিক বিশ্লেষণ শুধু সাংবাদিকদের জন্য নয়, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা ও সাধারণ জনগণের জন্যও গুরুত্বপূর্ণ। কারণ কোনো প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা বা সম্ভাব্য অনিয়ম অনেক সময় খালি চোখে ধরা যায় না।

এই প্রশিক্ষণ সাংবাদিকদের গভীর বিশ্লেষণ করার দক্ষতা দেবে। ফলে সংবাদ হবে আরও প্রমাণনির্ভর, জনস্বার্থে সহায়ক এবং বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কার্যকর, যোগ করেন খন্দকার রাশেদ মাকসুদ।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, নিরপেক্ষ সাংবাদিকতা কেবল তথ্য প্রকাশ নয়, এটি এক ধরনের সামাজিক দায়িত্ব। বাজারে অপ্রমাণিত তথ্য বা গুজব ছড়ালে অস্থিতিশীলতা তৈরি হতে পারে। তাই প্রতিটি সংবাদ হতে হবে ভারসাম্যপূর্ণ ও গবেষণাধর্মী।

বিএসইসি চেয়ারম্যান বলেন, যত বেশি নিরপেক্ষ ও বিশ্লেষণধর্মী সংবাদ পরিবেশন করবেন, বিনিয়োগকারীদের আস্থা তত বাড়বে, বাজার তত শক্তিশালী হবে।

তিনি আরও জানান, সাংবাদিকদের দক্ষতা ও মানোন্নয়নে বিএসইসি সব সময় সহযোগিতা করছে এবং করবে। শুধু সাংবাদিকতা পুরস্কার নয়, ফেলোশিপ কর্মসূচিতেও আমরা সিএমজেএফকে যুক্ত করেছি। এতে কেউ কেউ আপত্তি জানালেও আমাদের উদ্দেশ্য একটাই, সাংবাদিকদের সঙ্গে দীর্ঘমেয়াদে ঘনিষ্ঠভাবে কাজ করা, যাতে তারা উচ্চমানে পৌঁছাতে পারেন। এতে বিনিয়োগকারীরাও উপকৃত হবেন।

কর্মশালার প্রশংসা করে তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তথ্যভিত্তিক বাজার ব্যবস্থা ছাড়া কোনো পুঁজিবাজার টেকসই হতে পারে না।


এরকম আরও সংবাদ