আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কুমিল্লার বুড়িচং উপজেলার আসন্ন ৫নং পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনি হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রবল আগ্রহ প্রকাশ করেছেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সফল ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক খোকন ভূঁইয়া। প্রার্থিতা ঘোষণার পর থেকেই ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করছেন তিনি। তার এই নির্বাচনি পদক্ষেপে স্থানীয় রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আলোচনা ও উৎসাহের সৃষ্টি হয়েছে। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা এবং জনসেবাকে মূল অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এই সম্ভাব্য প্রার্থী।
নিজের রাজনৈতিক ও সামাজিক ভাবনা তুলে ধরে চেয়ারম্যান পদপ্রার্থী খোকন ভূঁইয়া বলেন, শিক্ষা, উন্নত যোগাযোগব্যবস্থা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রশাসনিক স্বচ্ছতা ও নিরবচ্ছিন্ন জনসেবা—এই মৌলিক বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তিনি এলাকাকে এগিয়ে নিতে চান। পীরযাত্রাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও ভালোবাসাকে সম্বল করে এই অঞ্চলকে একটি আধুনিক, সম্পূর্ণ নিরাপদ ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনি মাঠে নামছেন। এলাকার অবহেলিত অবকাঠামো পুনর্গঠন এবং সাধারণ মানুষের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই তার মূল উদ্দেশ্য বলে তিনি ব্যক্ত করেন।
স্থানীয় সূত্রের তথ্যানুযায়ী, দীর্ঘদিন ধরে দলীয় সক্রিয় রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন খোকন ভূঁইয়া। এলাকার প্রায় প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার সুনিবিড় ও আন্তরিক যোগাযোগ রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা নিশ্চিত করেছেন। এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং আপামর মানুষের সুখ-দুঃখে সবসময় কাছে থাকার কারণেই স্থানীয় পর্যায়ে তার একটি ইতিবাচক ভাবমূর্তি ও ব্যাপক পরিচিতি গড়ে উঠেছে। সাধারণ সমর্থকদের মতে, কেবল রাজনৈতিক অঙ্গনেই নয়, বরং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান, ক্রীড়া সংস্থা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রমেও তার ধারাবাহিক ও সক্রিয় সম্পৃক্ততা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, খোকন ভূঁইয়া দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। বর্তমানে তিনি পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। দলীয় আন্দোলন-সংগ্রামের পাশাপাশি এলাকার মানুষের ন্যায্য অধিকার আায়ে তিনি সবসময় সোচ্চার ভূমিকা রেখেছেন।
নির্বাচনি রূপরেখা নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী খোকন ভূঁইয়া আরও জানান, জনগণ যদি তাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে, তবে তিনি পীরযাত্রাপুর ইউনিয়নকে সম্পূর্ণ মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। এলাকার শ্রমজীবী, কৃষক ও খেটে খাওয়া অবহেলিত মানুষের পাশে থেকে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সরাসরি জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করাই হবে তার অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি আরও যোগ করে বলেন, এলাকার মেহনতি ও প্রান্ত্রিক মানুষের পাশে থেকে নিবেদিতভাবে জনসেবামূলক কাজ করাই আমার মূল উদ্দেশ্য। পীরযাত্রাপুরের সাধারণ জনগণের সহমর্মিতা, সার্বিক সহযোগিতা ও পূর্ণ সমর্থন পেলে এই ইউনিয়নকে পুরো উপজেলার মধ্যে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করব। পরিশেষে, তিনি পীরযাত্রাপুর ইউনিয়নের সকল বয়সের ও সকল আবহের মানুষের কাছে আন্তরিক দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839