• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁর মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত ও যাত্রী আহত স্বেচ্ছায় থানায় গিয়ে যুবক বললেন, ‘মাদক আমার জীবন ধ্বংস করেছে, আমাকে জেল দিন’ ৬ কোটি টাকার খাস জমিতে ভবন নির্মাণের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার বাংলাদেশি যুবক নিহত রংপুরে অনলাইন জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস উদযাপিত, টেকসই নগরায়ণের ওপর গুরুত্বারোপ পৃষ্ঠপোষকতার অভাবে অস্তিত্ব সংকটে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা শার্শার গোগা সীমান্ত থেকে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বিজিবি রংপুরের মাহিগঞ্জে ২১ কেজি ওজনের কালো পাথরের কালীমূর্তি উদ্ধার, গ্রেফতার ১

পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস উদযাপিত, টেকসই নগরায়ণের ওপর গুরুত্বারোপ

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার (পঞ্চগড়)
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: “সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে যথাযথ মর্যাদায় বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। ৫ অক্টোবর সোমবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব বসতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, পঞ্চগড়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই-রাব্বান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তারা। এছাড়া অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করেন।

 

আলোচনা সভায় বক্তারা টেকসই নগরায়ণ, পরিকল্পিত আবাসন এবং সবার জন্য নিরাপদ ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা উল্লেখ করেন যে, বর্তমান সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের প্রতিটি অঞ্চলে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা জরুরি। এর মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

 

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন বলেন, সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সুন্দর ও সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আশা করা হচ্ছে, এসব পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে এবং দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। একই সঙ্গে তিনি দেশের সামগ্রিক উন্নয়ন ও নাগরিক সেবার মান আরও বেগবান করার স্বার্থে সবাইকে সময়মতো কর বা ট্যাক্স পরিশোধ করার আহ্বান জানান।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ