• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁর মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত ও যাত্রী আহত স্বেচ্ছায় থানায় গিয়ে যুবক বললেন, ‘মাদক আমার জীবন ধ্বংস করেছে, আমাকে জেল দিন’ ৬ কোটি টাকার খাস জমিতে ভবন নির্মাণের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার বাংলাদেশি যুবক নিহত রংপুরে অনলাইন জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস উদযাপিত, টেকসই নগরায়ণের ওপর গুরুত্বারোপ পৃষ্ঠপোষকতার অভাবে অস্তিত্ব সংকটে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা শার্শার গোগা সীমান্ত থেকে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বিজিবি রংপুরের মাহিগঞ্জে ২১ কেজি ওজনের কালো পাথরের কালীমূর্তি উদ্ধার, গ্রেফতার ১

বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার (বীরগঞ্জ) দিনাজপুর
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: শিক্ষক গড়েন সভ্যতা এবং শিক্ষক মানেই আলোর দিশা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে দিনাজপুরের বীরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ অক্টোবর সোমবার সকালে উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা পরিবার এবং বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক সমন্বয় পরিচালিত বাংলাদেশ শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

উপজেলা ক্যাম্পাস ও পৌর শহরের প্রধান প্রধান সড়কে এক বিশাল র‍্যালি প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা খানম।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক ভিপি, চেম্বার অব কমার্সের পরিচালক, ইটভাটা মালিক সমিতির সভাপতি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।

 

এ সময় আরও বক্তব্য রাখেন দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ও প্রাইমারি স্কুল শাখার শিক্ষক সমিতির আহ্বায়ক আসাদুজ্জামান বাবু, সদস্য সচিব আবুল কাশেম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব আহসান হাবীব এবং সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা শাহজাহান সিরাজ শিপন।

 

এছাড়াও বীরগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম, দলুয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক লব, কল্যাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, দলুয়া স্কুলের শিক্ষক আব্দুল আহাদ সহ নওপাড়া স্কুল এন্ড কলেজ, দলুয়া স্কুল এন্ড কলেজ, ঝাড়বাড়ি ও গোলাপগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভা ও র‍্যালি শেষে কর্মসূচি পালনকারী শিক্ষকবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার সোমা খাতুনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এবং মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের মাস্টার অত্যন্ত সুন্দর ও সাবলীল ভঙ্গিতে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ