• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দিনাজপুরে শিশু নিহতের ঘটনায় প্রধান আসামি এসআরবি-১৩ এর অভিযানে গ্রেফতার গঙ্গাচড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, আগাম প্রস্তুতির ওপর জোর শার্শায় ৮০ পিস ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে এক মাদক কারবারি আটক ডোমারে টানটান উত্তেজনার মিনিবার ফুটবলে নাদিয়া ওয়ারিয়াস চ্যাম্পিয়ন বীরগঞ্জ সরকারি কলেজের দৃষ্টি নন্দন প্রধান ফটক উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে এসএসসি পরীক্ষার্থী কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার গংগাচড়ায় শিক্ষক মারুফা আক্তার ময়নার আবেগঘন বিদায় ও প্রদীপ কুমার রায়কে বরণ গংগাচড়ায় উৎসবমুখর পরিবেশে দৈনিক সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পঞ্চগড়ে বিদ্যুৎ সংকট নিরসনে কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রংপুরে এসএসসি পরীক্ষার্থী কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুরের মিঠাপুকুরে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের মামলায় প্রধান অভিযুক্ত মো. সাঈদ মিয়াকে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি। রোববার রাতে ঢাকা জেলার সাভার থানাধীন রংপুরিয়া বাজার রাজফুলবাড়ীয়া এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার এসআরবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। গ্রেফতার হওয়া ১৮ বছর বয়সী সাঈদ মিয়া রংপুরের মিঠাপুকুর থানার গিরাই গ্রামের হাফিজার রহমানের ছেলে।
মামলার এজাহারে বর্ণিত বিবরণ থেকে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। গত ১১ জুন ফুফুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে সে নিখোঁজ হয়। স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে পরবর্তীতে কিশোরীর বাবা মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর পর থেকে পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিল।
পরবর্তীতে পরিবারের সদস্যরা নিখোঁজ কিশোরীর সন্ধান চালিয়ে একপর্যায়ে জানতে পারেন যে, ঘটনার দিন বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে সাঈদ মিয়া তার কয়েকজন সহযোগীকে সাথে নিয়ে একটি অটোরিকশায় করে কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এই সংবাদ জানার পর ভুক্তভোগীর বাবা বিষয়টি নিয়ে কথা বলতে এবং মেয়েকে ফেরত চাইতে অভিযুক্ত সাঈদের বাড়িতে যান। তবে এজাহারে অভিযোগ করা হয়েছে যে, সেখানে গেলে সাঈদের বাবা ও মা কিশোরীর সঙ্গে তাদের ছেলের বিয়ের প্রস্তাব দেন এবং একপর্যায়ে কিশোরীর পরিবারের সদস্যদের নানা ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদান করে বাড়ি থেকে বের করে দেন।
দীর্ঘদিন কোনো সুরাহা না হওয়ায় এবং মেয়েকে উদ্ধার করতে না পেরে অবশেষে ভুক্তভোগী কিশোরীর বাবা গত ১১ অক্টোবর মিঠাপুকুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন, যার নম্বর ১৩। মামলা দায়েরের পরপরই আইন প্রয়োগকারী সংস্থা অভিযুক্তকে গ্রেফতারে তৎপরতা শুরু করে।
এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-৩, এসআরবি-৪, মানিকগঞ্জের একটি যৌথ আভিযানিক দল সাভারে এই অভিযান পরিচালনা করে। তারা রোববার রাত ১০টা ৪০ মিনিটে সাভারের রংপুরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত সাঈদ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ ও বিচারের মুখোমুখি করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবির অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী গ্রেফতারের পুরো বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ