আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: শিক্ষার কোনো বিকল্প নেই এবং শিক্ষাই হলো একটি জাতি গঠনের মূল ভিত্তি। এই চেতনাকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজে এক আনন্দঘন পরিবেশে নবনির্মিত মডেল প্রধান ফটকের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১১টায় আয়োজিত একটি প্রাণবন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দৃষ্টি নন্দন মেইন গেটটির শুভ সূচনা ঘটে, যা কলেজের সার্বিক সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ ফিতা কেটে ফটকটির উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য, হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু। এই উদ্বোধনকে কেন্দ্র করে পুরো কলেজ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রাঙ্গণটি মুখরিত হয়ে ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলেই শিক্ষার গুণগত মান উন্নয়ন ও প্রতিষ্ঠানের অবকাঠামোগত বিকাশ নিয়ে আলোকপাত করেন। কলেজের পক্ষ থেকে এই অর্জনকে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই আনন্দময় মুহূর্তে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম মিন্টু। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে এতে যোগ দেন জেলা বিএনপির উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ভিপি, চেম্বার অফ কমার্সের পরিচালক, ইটভাটা মালিক সমিতির সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।
অনুষ্ঠানে আরও অংশ নেন সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, যুবদল সদস্য সচিব ও মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার এবং সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা।
উপস্থিত সকলের মধ্যে আরও ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহীন, সহ-সভাপতি লাইসুর রহমান লিপু এবং উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক সবার প্রিয় ব্যক্তিত্ব শাহজাহান সিরাজ শিপন।
এছাড়াও কলেজের শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে প্রভাষক মনোয়ার আহমেদ সিদ্দিকী ও নজরুল ইসলাম খান বুলুসহ বীরগঞ্জ সরকারি কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও উৎসাহ-উদ্দীপনার সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করে দিনটিকে স্মরণীয় করে তোলেন।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839