আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: জাতীয় দৈনিক সংবাদ দিগন্তের চলার পথে যোগ হলো আরও একটি নতুন পালক। গৌরবের ১৪ বছর পার করে ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে রংপুরের গংগাচড়ায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী। বর্ণাঢ্য এই স্মারক ক্ষণে আয়োজন করা হয় কেক কাটা ও বিশেষ আলোচনা সভার, যেখানে স্থানীয় প্রবীণ ও নবীন সাংবাদিকদের মেলবন্ধন এক অন্যরকম প্রাণচাঞ্চল্য তৈরি করে।
সোমবার ১২ অক্টোবর বিকেল ৪টায় গংগাচড়া অফিসার্স কল্যাণ ক্লাবে উৎসবমুখর পরিবেশে এই উদযাপনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে অনুষ্ঠানের মর্যাদা বাড়ান গংগাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান নায়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভকামনা জানান গংগাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলিম এবং গঙ্গাচড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন ইসলাম।
প্রেসক্লাব গংগাচড়ার সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন জাতীয় দৈনিক সংবাদ দিগন্তের গংগাচড়া উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ছিল দেখার মতো। এ সময় উপস্থিত ছিলেন নিউজ২৪-এর প্রতিনিধি সুজন ইসলাম, বিজয় টিভির প্রতিনিধি মাসুদুর রহমান শিমু, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আশরাফুল ইসলাম, চ্যানেল এস প্রতিনিধি শফিকুজ্জামান সোহেল, রাজধানী টিভির রংপুর ব্যুরো প্রধান রফিকুল ইসলাম সাবুল, আমাদের বসুন্ধরার প্রতিনিধি আখতারুজ্জামান তিতাস, আলোকিত সকালের প্রতিনিধি মজমুল, মাতৃভূমির প্রতিনিধি সৈকত ও মেহেদীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তাদের কণ্ঠে উঠে আসে দায়িত্বশীল ও কলম সৈনিকদের সততার কথা। বক্তারা বলেন, সংবাদপত্র হলো সমাজের দর্পণ, যা অসংগতি দূর করে আলোর পথ দেখায়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা, নাগরিক অধিকার ও ভোগান্তির কথা তুলে ধরাই একজন সাংবাদিকদের মূল দায়িত্ব। বিশেষ করে গ্রামীণ ও স্থানীয় পর্যায়ের জনদুর্ভোগ, অনিয়ম এবং সম্ভাবনার চিত্র যদি নিরপেক্ষভাবে পত্রিকায় ফুটে ওঠে, তবেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসে।
আলোচকেরা জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার অতীত পথচলার প্রশংসা করেন এবং আগামী দিনেও যেন উত্তরোত্তর সাফল্য বজায় থাকে সে কামনা করেন। সততা, বস্তুনিষ্ঠতা এবং সত্য প্রকাশে অবিচল থেকে পত্রিকাটি যেন বরাবরের মতোই দেশ ও প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে থাকতে পারে, সেই আশাবাদ প্রকাশ করা হয়।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের সাথে নিয়ে আনন্দের কেক কাটা হয়। উপস্থিত সাংবাদিকেরা জানান, এ ধরনের যৌথ আয়োজন সংবাদকর্মীদের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত বন্ধন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি দায়বদ্ধতাকে আরও বেশি সুদৃঢ় ও শক্ত ভিত্তি দান করবে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839