• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
দিনাজপুরে শিশু নিহতের ঘটনায় প্রধান আসামি এসআরবি-১৩ এর অভিযানে গ্রেফতার গঙ্গাচড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, আগাম প্রস্তুতির ওপর জোর শার্শায় ৮০ পিস ইয়াবাসহ ডিবি পুলিশের হাতে এক মাদক কারবারি আটক ডোমারে টানটান উত্তেজনার মিনিবার ফুটবলে নাদিয়া ওয়ারিয়াস চ্যাম্পিয়ন বীরগঞ্জ সরকারি কলেজের দৃষ্টি নন্দন প্রধান ফটক উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে এসএসসি পরীক্ষার্থী কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার গংগাচড়ায় শিক্ষক মারুফা আক্তার ময়নার আবেগঘন বিদায় ও প্রদীপ কুমার রায়কে বরণ গংগাচড়ায় উৎসবমুখর পরিবেশে দৈনিক সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পঞ্চগড়ে বিদ্যুৎ সংকট নিরসনে কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, আগাম প্রস্তুতির ওপর জোর

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ ক্ষতি এড়াতে কেবল হুট করে নেওয়া পদক্ষেপই যথেষ্ট নয়, বরং প্রয়োজন আগাম মানসিক ও বাস্তব প্রস্তুতি, সুদৃঢ় জনসচেতনতা এবং যে কোনো সংকটে দ্রুত সাড়া দেওয়ার সামর্থ্য। এমন সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ আহ্বানের মধ্য দিয়ে রংপুরের গঙ্গাচড়ায় উদ্যাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। বিশেষ এই দিনটিকে সামনে রেখে গঙ্গাচড়ায় আয়োজন করা হয়েছিল এক বর্ণাঢ্য র‍্যালি, গুরুত্বপূণ আলোচনা সভা এবং দুর্যোগ মোকাবিলার নানা জীবনরক্ষাকারী কৌশলের বাস্তব মহড়া।
মঙ্গলবার সকালে ‘ঘর থেকে শুরু করি—দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই তাৎপর্যপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে গঙ্গাচড়া উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। বর্ণিল এই র‍্যালিটি এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা প্রশাসনের উদ্যেগে স্থানীয় মিলনায়তনে এক প্রাঞ্জল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে এই আলোচনা সভাটি পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বশরীরে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। সভার প্রারম্ভেই স্বাগত বক্তব্য প্রদান করে সার্বিক প্রেক্ষাপট তুলে ধরেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈদুল ইসলাম। গোটা অনুষ্ঠানটির সঞ্চালনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার গভীর উদ্বেগ ও আশা প্রকাশ করে বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে তাৎক্ষণিক দৌড়ঝাঁপ কোনো স্থায়ী সমাধান আনে না। এর জন্য সর্বাগ্রে দরকার আগাম মানসিক প্রস্তুতি এবং সচেতন মানসিকতা। দুর্যোগের ঝুঁকি এড়াতে এবং জীবনের সুরক্ষা নিশ্চিত করতে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরকে আজই প্রস্তুত করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, দুর্যোগের মতো প্রাকৃতিক আঘাত মোকাবিলায় কার্যকর পূর্বপ্রস্তুতি ও সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের দোড়গোড়ায় সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সকল সংস্থাকে সমানভাবে মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গুরুত্বপূর্ণ এই সচেতনতামূলক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর ছবুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলেমুল বাশার, উপজেলা প্রকৌশলী জয়া সান্যাল এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান। এছাড়া স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
আলোচনা সভার ইতি টানার পর প্রাঙ্গণে শুরু হয় এক রোমাঞ্চকর বাস্তব মহড়া। ফায়ার সার্ভিসের দক্ষ সদস্য ও স্থানীয় শিক্ষার্থীরা যৌথভাবে দুর্যোগ মোকাবিলার নানাবিধ কৌশল প্রদর্শন করেন। আগুন লাগা বা হঠাৎ দুর্যোগ তৈরি হলে কীভাবে আতঙ্কিত না হয়ে জীবন রক্ষা করা যায় এবং বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করা যায়, সেই দৃশ্যগুলো জীবন্ত করে তুলে ধরা হয় এই মহড়ায়।
আয়োজকদের প্রবল বিশ্বাস ও প্রত্যাশা, পরিবার এবং সমাজ পর্যায়ে যদি এই সচেতনতার বাণী সঠিকভাব ছড়িয়ে দেওয়া যায়, তবে যেকোনো দুর্যোগের মারাত্মক ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে এবং সর্বপরি মূল্যবান জীবন ও ধনসম্পদের ক্ষয়ক্ষতি সফলভাবে নিয়ন্ত্রণে রাখা যাবে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ