• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
যানজট নিরসন ও সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠায় কেরানীগঞ্জের ট্রাফিক পয়েন্ট পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার কক্সবাজারের হ্নীলায় বৈচিত্র্য ও শান্তির বার্তা নিয়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত গঙ্গাচড়ায় বেতগাড়ি ইউনিয়ন ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করলেন সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম ডিমলায় মাদক আসামির মুক্তির দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা, আটক ৩৪ পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা খোকন ভূঁইয়ার নাসিরনগরে কিশোরীকে যৌন নিপীড়ন ও নির্যাতন: ৫০ হাজার টাকায় সালিশে ধামাচাপা, পরিবার পেল ৬ হাজার গঙ্গাচড়ায় ৮০টি ইয়াবাসহ গ্রেপ্তার ৩: ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর সাজা ডোমারে শিক্ষানুরাগী আলহাজ আজিজার রহমানের ৬৪তম মৃত্যুবার্ষিকীতে সপ্তম প্রজন্মের মিলনমেলা টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার মুন্সিগঞ্জে অপরাধ দমনে ২৪ ঘণ্টা মাঠে সক্রিয় জেলা গোয়েন্দা ডিবি পুলিশ

প্রথমবার জুটি বাঁধলেন শ্যামল-সাবিলা

সংবাদদাতা:
বুধবার, ১২ মার্চ, ২০২৫

দুজনই এই প্রজন্মের জনপ্রিয় তারকা। নিজ নিজ ক্ষেত্রে সুনাম নিয়ে কাজ করে যাচ্ছেন। জনপ্রিয়তা পেয়েছেন। তবে কখনো একসঙ্গে তাদের কাজ করা হয়নি। ব্যাপারটা খানিকটা অবাক করাই বটে শ্যামল মাওলা ও সাবিলা নূরের জন্য। তবে অবাক হওয়ার পালা শেষ।

সম্প্রতি তারা জুটি হয়ে কাজ করেছেন একটি নাটকে। নাম ‘মাকড়শা’। নাটকটি রচনা করেছেন রেবেকা সুলতানা কেয়া। নির্মাণ করেছেন রাগীব রায়হান পিয়াল। এরইমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।

এই নাটকে কাজ করে অভিনেত্রী হিসেবে আলাদা একটি ভালো লাগা কাজ করেছে সাবিলার। তিনি বলেন, ‌‘নাটকের গল্পটি অসাধারণ। আমার চরিত্রেও বেশ নতুনত্ব আছে। ঈদের দর্শক নাটকটি উপভোগ করবেন বলেই বিশ্বাস আমার। সাসপেন্স আর থ্রিলারে ভরপুর একটা গল্প। শেষটা দেখার জন্য দর্শক অপেক্ষায় থাকবেন নিশ্চিত।’

পরিচালক পিয়াল বলেন, ‘আমার নাটক দিয়ে প্রথমবার শ্যামল মাওলা ও সাবিলা নূর একসঙ্গে অভিনয় করেছেন জেনে ভালো লাগছে। আমি দুজন শিল্পী চাচ্ছিলাম মনের মতো। এই দুজন ঠিক তেমনই। কাজটা করে খুবই আনন্দ পেয়েছি। মনের মতো করে নাটকটি নির্মাণ করতে পেরেছি। এখন অপেক্ষা করছি দর্শক কীভাবে গ্রহণ করেন সেইটা দেখার জন্য।’

পরিচালক পিয়াল জানান, আগামী ঈদে দীপ্ত টিভিতে প্রচার হবে শ্যামল-সাবিলা জুটির নাটক ‘মাকড়শা’।


এরকম আরও সংবাদ