• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
যানজট নিরসন ও সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠায় কেরানীগঞ্জের ট্রাফিক পয়েন্ট পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার কক্সবাজারের হ্নীলায় বৈচিত্র্য ও শান্তির বার্তা নিয়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত গঙ্গাচড়ায় বেতগাড়ি ইউনিয়ন ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করলেন সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম ডিমলায় মাদক আসামির মুক্তির দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা, আটক ৩৪ পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা খোকন ভূঁইয়ার নাসিরনগরে কিশোরীকে যৌন নিপীড়ন ও নির্যাতন: ৫০ হাজার টাকায় সালিশে ধামাচাপা, পরিবার পেল ৬ হাজার গঙ্গাচড়ায় ৮০টি ইয়াবাসহ গ্রেপ্তার ৩: ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর সাজা ডোমারে শিক্ষানুরাগী আলহাজ আজিজার রহমানের ৬৪তম মৃত্যুবার্ষিকীতে সপ্তম প্রজন্মের মিলনমেলা টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার মুন্সিগঞ্জে অপরাধ দমনে ২৪ ঘণ্টা মাঠে সক্রিয় জেলা গোয়েন্দা ডিবি পুলিশ

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন স্থগিত

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

বিজ্ঞ সিনিয়র সহকারী জজ, ২য় আদালত, ঢাকা এর এক আদেশের প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৪ সালের নির্বাচন স্থগিত করা হয়েছে।

আদালতের দেওয়ানী মোকদ্দমা নং ১৯৯/২০২৫-এর গত ১২/৫/২০২৫ তারিখের ৪ নং আদেশ অনুযায়ী, গত ০৯/৫/২০২৫ তারিখে অনুষ্ঠিত এই সমিতির নির্বাচনের সকল কার্যক্রম ও ফলাফল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

এই আদেশের ফলে নির্বাচনের ফলাফল ঘোষণা এবং নতুন কমিটি গঠন আপাতত অনিশ্চিত হয়ে পড়ল। সমিতির পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে, আদালতের এই স্থগিতাদেশ চলচ্চিত্র অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।

উল্লেখ্য, গত ০৯/৫/২০২৫ তারিখে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে সমিতির সদস্যরা তাদের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করেন। তবে, নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই আদালতের এই স্থগিতাদেশ জারি করা হলো।


এরকম আরও সংবাদ