• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
যানজট নিরসন ও সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠায় কেরানীগঞ্জের ট্রাফিক পয়েন্ট পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার কক্সবাজারের হ্নীলায় বৈচিত্র্য ও শান্তির বার্তা নিয়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত গঙ্গাচড়ায় বেতগাড়ি ইউনিয়ন ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করলেন সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম ডিমলায় মাদক আসামির মুক্তির দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা, আটক ৩৪ পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা খোকন ভূঁইয়ার নাসিরনগরে কিশোরীকে যৌন নিপীড়ন ও নির্যাতন: ৫০ হাজার টাকায় সালিশে ধামাচাপা, পরিবার পেল ৬ হাজার গঙ্গাচড়ায় ৮০টি ইয়াবাসহ গ্রেপ্তার ৩: ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর সাজা ডোমারে শিক্ষানুরাগী আলহাজ আজিজার রহমানের ৬৪তম মৃত্যুবার্ষিকীতে সপ্তম প্রজন্মের মিলনমেলা টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার মুন্সিগঞ্জে অপরাধ দমনে ২৪ ঘণ্টা মাঠে সক্রিয় জেলা গোয়েন্দা ডিবি পুলিশ

শেরপুর জেলা ৩ লাখ ৮৩ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

শেরপুর জেলা প্রতিনিধি : টাইফয়েড জ্বরের প্রাদুর্ভাব রোধে আগামী ১২ অক্টোবর থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ( ইপিআই) এর আওতায় সারাদেশের ন্যায় শেরপুরেও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে।

এর অংশ হিসেবে শেরপুর জেলায় ৩ লক্ষ ৮৩ হাজার শিশু ও শিক্ষার্থী কে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ২ লাখ ৪২ হাজার ৬৩৪ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ১ লাখ ৪০ হাজার ৭৫৬ জনকে টিকা দেওয়া হবে৷ এ পর্যন্ত জেলায় ৫৮ শতাংশ রেজিষ্ট্রেশন শেষ হয়েছে।

জেলায় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ১ হাজার ৬৮০ টি কেন্দ্র ও বাইরে আরও ১ হাজার ৩৫০ টি টিকাদান কেন্দ্র থাকবে।

আগামী ১২ অক্টোবর থেকে শুরু ১৩ নভেম্বর পর্যন্ত ১৮ দিন এ ক্যাম্পেইন চলবে।

৮ অক্টোবর বিকেলে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান,জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন। শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ১৫ বছরের নিচে সকল শিক্ষার্থী ও বাইরে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুদের টাইফয়েড টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, টাইফয়েড একটি প্রতিরোধ যোগ্য সংক্রামক রোগ। শিশুদের সুরক্ষায় সরকার বিনা মূল্যে টাইফয়েড এর টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত এ টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। সিভিল সার্জন এ টিকা ক্যাম্পেইন সফল করার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও মিডিয়ার সহযোগিতা চান।

এসময় শেরপুর প্রেসক্লাবের একাংশের সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবুল হাশিম ও সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ সহ অন্যান্য গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।


এরকম আরও সংবাদ