• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে করতোয়া নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী, দ্রুত কাজ শুরুর নির্দেশ দক্ষতা অর্জনের মাধ্যমে সময়োপযোগী বাংলাদেশ গড়ার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর মাদক নির্মূলে পঞ্চগড়ে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রংপুরে ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বীরগঞ্জে মাদক মামলায় ২ জন আদালতে ও ২ জনকে সরাসরি কারাগারে প্রেরন ডোমারে স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান নীলফামারীতে পিতা-পুত্র সংঘর্ষ: মামলা-পাল্টা মামলা, আহত বৃদ্ধের পক্ষে পুত্রবধূর সংবাদ সম্মেলন পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু, দেশীয় ফল চাষে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ সিরাজদিখানে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন, সাইনবোর্ড ভাঙচুর গঙ্গাচড়ায় গ্রোয়িং বাঁধ রক্ষায় মানববন্ধন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

শেখ হাসিনা-কাদের-আসাদুজ্জামান-শামীম ওসমানের বিরুদ্ধে মামলা

সংবাদদাতা:
মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

এবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আব্দুল্লাহ আল কায়সার হাসনাতসহ ১৮৭ জনকে। এছাড়া অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কাচঁপুরে গুলিবিদ্ধ হয়ে পরিবহন শ্রমিক জনি নিহতের ঘটনায় এ মামলা হয়।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সোনারগাঁ থানায় মামলাটি করেন নিহত জনির বাবা ইয়াসিন।

এর সত্যতা নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান পিপিএম।

মামলায় উল্লেখ করা হয়, নিহত জনি নাফ গাড়িতে হেলপারের কাজ করতেন। ২০ জুলাই আন্দোলন পণ্ড করতে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক জোট হয়ে পিস্তল, শটগান, ককটেল, লাঠি নিয়ে কাঁচপুর নার্সারির সামনে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এসময় ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি ও মারধর করে তারা। এতে ওইদিন বিকেল ৫টার দিকে কাঁচপুর সেতুর ঢালে বুকে দুটি গুলিবিদ্ধ হন জনি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।


More News Of This Category