• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে এলজিইডি’র এলসিএস মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ গংগাচড়ায় ডিবি পুলিশের অভিযান: মোটরসাইকেল ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লালমনিরহাটে স্কুলছাত্রী নির্যাতনের অভিযোগে ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিবিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার রংপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার রংপুরে তালাবদ্ধ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের নিথর দেহ উদ্ধার পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা জামায়াত পঞ্চগড়ে সীমান্ত এলাকার বেকার যুবকদের দক্ষ করতে ১৮ বিজিবির ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ শুরু বীরগঞ্জে ৩২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, থানায় মামলা

ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

রফিকুল ইসলাম সাইফুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বুধবার, ১৭ জুন, ২০২৬

ঠাকুরগাঁও র‍্যাব-১৩-এর অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি পিকআপ ও নগদ ৫৫ হাজার টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১৩ জানিয়েছে, সোমবার (১৬ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার নতুন ৩ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকায় ভূল্লীবাজার থেকে ফারাবাড়ি যাওয়ার পথে ডারাপাড়া কালভার্ট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে।

এ সময় একটি পিকআপ তল্লাশি করে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে পিকআপটি ও নগদ ৫৫ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর ভল্লাক এলাকার খোরশেদ (৪৫) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামচন্দ্রগড় এলাকার মো. সিরাজ মিয়া (৪০)।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। পিকআপ চালানোর আড়ালে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি র‍্যাব-১৩-এর পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী নিশ্চিত করেছেন।


More News Of This Category