• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিবিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার রংপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার রংপুরে তালাবদ্ধ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের নিথর দেহ উদ্ধার পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা জামায়াত পঞ্চগড়ে সীমান্ত এলাকার বেকার যুবকদের দক্ষ করতে ১৮ বিজিবির ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ শুরু বীরগঞ্জে ৩২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, থানায় মামলা বীরগঞ্জে ৪ মাদকাসক্ত যুবককে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বেতগাড়ীতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা, ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে সবুজ গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে কুপিয়ে হত্যা: প্রধান আসামিসহ ৪ জন বগুড়ায় গ্রেফতার পারিবারিক বিরোধে প্রাণ গেল বাবার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩

রংপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

রংপুরের মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাভারের হরিণধারা এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে তাঁকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। শনিবার ২২ আগস্ট দিবাগত রাতে এই অভিযান চালানো হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. হাসান আলী। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার হরিনা গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে। মাদকদ্রব্য সংক্রান্ত একটি মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, নির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করা হয়। এরপর র‌্যাব-১৩-এর সিপিএসসি রংপুর এবং র‌্যাব-৪-এর সিপিসি-২ নবীনগর ক্যাম্প সাভারের একটি চৌকস যৌথ আভিযানিক দল সাভার থানাধীন হরিণধারা এলাকায় অভিযান পরিচালনা করে। শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাসান আলীকে গ্রেফতার করা হয়।
র্যাবের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃত হাসান আলীর বিরুদ্ধে দায়রা মামলা নম্বর ৫৪১/২৪ এবং জিআর মামলা নম্বর ৮৬০/২৩ (সদর) বিচারাধীন ছিল। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(গ) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন।
গ্রেফতারের পর প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পুরো অভিযানের বিষয়টি নিশ্চিত করে বক্তব্য দিয়েছেন র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে বিপ্লব কুমার গোস্বামী।


More News Of This Category