• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বেতগাড়ীতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা, ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে সবুজ গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে কুপিয়ে হত্যা: প্রধান আসামিসহ ৪ জন বগুড়ায় গ্রেফতার পারিবারিক বিরোধে প্রাণ গেল বাবার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ বীরগঞ্জে চোরাই পথে হাইস্কুলের মুল্যবান গাছ কেটে বিক্রি কালে আটক। অভিযুক্ত প্রধান শিক্ষক আজাদের শাস্তি দাবী। বীরগঞ্জে নিখোঁজ কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার, নেপথ্যে হত্যাকাণ্ডের সন্দেহ দুই বছরে রংপুরে ৪ জেলা প্রশাসক বদলি, ক্ষোভ-অসন্তোষ গঙ্গাচড়ায় এনএসআই কর্মকর্তা পরিচয়ে কলেজছাত্রীর সঙ্গে প্রেম ও সাড়ে ১০ লাখ টাকা প্রতারণা, ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে তথ্য কমিশন: তথ্য উপদেষ্টা ডোমারে পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগে কৃষকের দেড় বিঘা জমির ধান নষ্টের অভিযোগ বীরগঞ্জে ১০ লাখ টাকার ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার, উদ্ধার ৪৬৪০ পিস ট্যাবলেট

বেতগাড়ীতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা, ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে সবুজ

সংবাদদাতা:
শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রংপুরের গঙ্গাচড়ায় স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ১ নম্বর বেতগাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন সম্ভাব্য প্রার্থীরা।

বেতগাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও কুশল বিনিময় করছেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাহমুদুল ইসলাম সবুজ। স্থানীয় ভোটারদের সঙ্গে দেখা করে তিনি তাদের খোঁজখবর নিচ্ছেন এবং এলাকার বিভিন্ন বিষয়ে মতবিনিময় করছেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মাঠপর্যায়ে যোগাযোগ বাড়ছে। এর অংশ হিসেবে মাহমুদুল ইসলাম সবুজও ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে দেখা করছেন।
পুঁটিমাড়ি এলাকার বাসিন্দা দুলাল চন্দ্র দাস ও কাল্টু মিয়া বলেন, ‘বিএনপি যদি মাহমুদুল ইসলাম সবুজ ভাইকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেয়, তাহলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আমরা মনে করি।’

চান্দামাড়ী এলাকার লাল মিয়া ও শ্যামল চন্দ্র দাস বলেন, ‘বেতগাড়ী ইউনিয়নে সবুজ ভাই একজন যোগ্য প্রার্থী। আশা করি, উপজেলা বিএনপি বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবে দেখবে।’

খাপড়ীখাল এলাকার আবুল হোসেন ও রাম চন্দ্র মহন্তও মাহমুদুল ইসলাম সবুজকে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেন। তাঁদের প্রত্যাশা, দলীয় মনোনয়নের ক্ষেত্রে তাঁর বিষয়টি বিবেচনা করা হবে।

আগামী অক্টোবর ২০২৬ থেকে স্থানীয় সরকার নির্বাচন পর্যায়ক্রমে শুরু হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও ভোটারদের সঙ্গে যোগাযোগ আরও বাড়তে পারে বলে স্থানীয়রা মনে করছেন।

তবে বেতগাড়ী ইউনিয়নে দলীয়ভাবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কারও নাম এখনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি।


More News Of This Category