• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিবিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার রংপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার রংপুরে তালাবদ্ধ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের নিথর দেহ উদ্ধার পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা জামায়াত পঞ্চগড়ে সীমান্ত এলাকার বেকার যুবকদের দক্ষ করতে ১৮ বিজিবির ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ শুরু বীরগঞ্জে ৩২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, থানায় মামলা বীরগঞ্জে ৪ মাদকাসক্ত যুবককে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বেতগাড়ীতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা, ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে সবুজ গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে কুপিয়ে হত্যা: প্রধান আসামিসহ ৪ জন বগুড়ায় গ্রেফতার পারিবারিক বিরোধে প্রাণ গেল বাবার, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩

পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা জামায়াত

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার ( পঞ্চগড় )
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো রশিদুল ইসলামের পাশে দাঁড়িয়েছে জেলা জামায়াতে ইসলামী। ভয়াবহ সেই আগুনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়া পরিবারটিকে স্বাভাবিক জীবনে ফেরানোর প্রক্রিয়ার অংশ হিসেবে দলটির পক্ষ থেকে জরুরি ত্রাণসামগ্রী এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার বিকেলে ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় দুর্ঘটনাকবলিত সেই বাড়িতে উপস্থিত হন দলটির স্থানীয় শীর্ষ নেতারা। সেখানে জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন উপস্থিত থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রশিদুল ইসলামের হাতে এই অর্থ ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন।
সহায়তা প্রদানকালে জেলা জামায়াতের আমীরের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা জামায়াতের আমির মো. শফিউল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা মো. সুলতান মাহমুদ এবং হাফিজাবাদ ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ আননুর রহমান সহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং তাদের সমবেদনা জানান।
এর আগে গত শনিবার, ২২ আগস্ট হঠাৎ করেই অগ্নিকাণ্ডের এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র ও স্বজনদের তথ্যানুযায়ী, দুপুরের দিকে রশিদুল ইসলামের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। বাতাসের তীব্রতায় মুহূর্তের মধ্যেই আগুনের লেলহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্য ও স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বসতঘরসহ ঘরে থাকা সমস্ত আসবাবপত্র, পরিধেয় বস্ত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে মুহূর্তেই শেষ হয়ে যায় একটি পরিবারের বছরের পর বছর ধরে গড়ে তোলা স্বপ্নের ঠিকানা।
সহায়তা হস্তান্তরের পর জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আকস্মিক এই অগ্নিকাণ্ডে পরিবারটি তাদের থাকার শেষ সম্বলটুকু হারিয়ে সম্পূর্ণ সর্বস্বান্ত হয়ে পড়েছে। এমন এক কঠিন ও দুঃসময়ে তাদের পাশে এসে দাঁড়ানো কেবল কোনো রাজনীতির বিষয় নয়, এটি আমাদের প্রত্যেকের নৈতিক, সামাজিক ও মানবিক দায়িত্ব। আগুনে ক্ষতি হওয়া সম্পদ হয়তো রাতারাতি ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তবে এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে এবং তাদের মুখে হাসি ফোটাতে সমাজের সামর্থ্যবান প্রতিটি মানুষের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


More News Of This Category