• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মাদক নির্মূলে পঞ্চগড়ে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রংপুরে ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বীরগঞ্জে মাদক মামলায় ২ জন আদালতে ও ২ জনকে সরাসরি কারাগারে প্রেরন ডোমারে স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান নীলফামারীতে পিতা-পুত্র সংঘর্ষ: মামলা-পাল্টা মামলা, আহত বৃদ্ধের পক্ষে পুত্রবধূর সংবাদ সম্মেলন পঞ্চগড়ে তিনদিনব্যাপী জাতীয় ফলমেলা শুরু, দেশীয় ফল চাষে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ সিরাজদিখানে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন, সাইনবোর্ড ভাঙচুর গঙ্গাচড়ায় গ্রোয়িং বাঁধ রক্ষায় মানববন্ধন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি রংপুর জেলায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে জননী প্রকল্পের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৬০৩ বোতল এস্কাফ ও ৮.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক নির্মূলে পঞ্চগড়ে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার (পঞ্চগড়)
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং পঞ্চগড়েও এই অবস্থান কঠোরভাবে বজায় রাখা হচ্ছে। শুক্রবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী এই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সরকার পরিবর্তনের পর থেকে মাদকের বিস্তার রোধে প্রশাসন সর্বোচ্চ সতর্কাবস্থায় কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন শুধু প্রশাসন দিয়ে আইন প্রয়োগ করে বা গ্রেপ্তার ও কারাদণ্ডের মাধ্যমে মাদক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। মাদকের প্রভাব থেকে যুব সমাজকে সুরক্ষিত রাখতে হলে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে। তিনি জোর দিয়ে বলেন আমাদের যুব সমাজকে মোবাইল ফোনের আসক্তি থেকে সরিয়ে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। সাংস্কৃতিকভাবে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা সম্ভব এবং তারেক রহমানের সরকার এই লক্ষ্য নিয়েই পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।

দিবসটি উপলক্ষে এদিন দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পঞ্চগড় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেনসহ সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা মাদক পাচার রোধ ও এর নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


More News Of This Category