• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজদিখানে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন, সাইনবোর্ড ভাঙচুর গঙ্গাচড়ায় গ্রোয়িং বাঁধ রক্ষায় মানববন্ধন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি রংপুর জেলায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে জননী প্রকল্পের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৬০৩ বোতল এস্কাফ ও ৮.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবীগঞ্জে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করে মানবিকতার বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বেতগাড়ীতে এডিপির সহায়তা বিতরণ দেবীগঞ্জের তালিমুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষার সনদ ও নগদ অর্থ বিতরণ জনবান্ধব বাজেট বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে সরকার, বোদায় বললেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্বপ্ন বুনছে ঠাকুরগাঁওয়ের তরুণরা: ‘উজ্জীবন টেকপাথ’-এর হাত ধরে নতুন জীবনের পথে ১৫ তরুণ-তরুণী গংগাচড়ায় দাদন ব্যবসা নিয়ে সংঘর্ষ, হামলা-লুটপাটের অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন

সিরাজদিখানে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন, সাইনবোর্ড ভাঙচুর

ফয়সাল আহমেদ, ঢাকা
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কাকালদি গ্রামে একটি পুকুরের জমি নিয়ে তীব্র বিরোধ দেখা দিয়েছে। স্পেনপ্রবাসী শাহ আলম শেখের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে ভাড়াটে লোকজন দিয়ে মানববন্ধন করা এবং তার সাইনবোর্ড ভাঙচুর করার অভিযোগ উঠেছে স্থানীয় ইয়াসিন খানের বিরুদ্ধে।

বুধবার (২৪ জুন) বেলা এগারোটার দিকে ইছাপুরা-মালখানগর সড়কের কাকালদী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শাহ আলমকে ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজ’ লিখে ব্যানার টানানো হয় এবং তার স্থাপিত সাইনবোর্ড খুলে ফেলে ইয়াসিন খানের নামে নতুন সাইনবোর্ড বসানো হয়।

মানববন্ধনে ইয়াসিন খানের ভাই দাবি করেন, প্রায় বারো বছর ধরে ওই পুকুরের মালিক তার ভাই ইয়াসিন। তার বক্তব্য অনুযায়ী, মধ্যপাড়া ইউনিয়নের মধ্য মালপদিয় গ্রামের সোহাগ শেখ দুই বছর আগে ইয়াসিনকে জমি বিক্রির জন্য চাপ দিয়েছিলেন। সে দাবি না মানায় সোহাগ ও শাহ আলম মিলে সাইনবোর্ড দিয়ে জমির দাবি করছেন বলে তিনি অভিযোগ করেন।

তবে স্থানীয় বাসিন্দা শরীফ, আবদুল হাই, মামুন ও মোশারফ হোসেন ভিন্ন চিত্র তুলে ধরেন। তারা জানান, এক সময় সোহাগ ও ইয়াসিনের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং টাকার লেনদেনও হয়েছিল। ইয়াসিন খানের কাছে সোহাগের প্রায় নব্বই লাখ টাকা পাওনা রয়েছে বলে এলাকায় আলোচনা রয়েছে এবং সেই পাওনার বিপরীতে ওই জায়গা সোহাগ ও তার দুই ভাইয়ের নামে বায়না দলিল করে দেওয়া হয়েছে বলে অনেকেই জানেন।

স্পেনপ্রবাসী শাহ আলম শেখ টেলিফোনে এই প্রতিবেদককে জানান, প্রায় দুই বছর আগে তিনি কাকালদি মৌজার জেএল নম্বর ১১৭-এর অন্তর্গত ১৭৭, ১৭৮ ও ১৭৯ নম্বর দাগ থেকে ওই পুকুরের চৌদ্দ শতাংশের কিছু বেশি জমি বৈধভাবে ক্রয় করেন। দলিল রেজিস্ট্রির পর গত বছরের এপ্রিল মাসের চব্বিশ তারিখে নামজারিও সম্পন্ন হয়েছে। এর বাইরে তিনি আরো নয়টি দাগে আব্দুর রব, সোহাগ ও নয়নের কাছ থেকে সাতানব্বই শতাংশ বিরাশি অযুতাংশ জমির বায়না দলিলও করেছেন। সেই ক্রয়কৃত ও বায়নাকৃত জমিতেই তার ম্যানেজার সাইনবোর্ড স্থাপন করেছিলেন।

শাহ আলম ক্ষোভের সাথে বলেন, আমি বিদেশে থেকে বৈধভাবে জমি কিনেছি, রেজিস্ট্রি করেছি, নামজারি করেছি। অথচ আমাকে ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজ’ বলে ব্যানার বানিয়ে ভাড়া করা লোকজন দিয়ে মানববন্ধন করা হলো এবং আমার সাইনবোর্ড ভেঙে ফেলা হলো। ঘটনার ফুটেজ দেখে তিনি নিশ্চিত হয়েছেন যে মানববন্ধনে ইয়াসিন খানের ভাই ছাড়া স্থানীয় কেউ উপস্থিত ছিলেন না। যদি ইয়াসিন খানের পক্ষ থেকে তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ দেওয়া না হয়, তাহলে মানহানির মামলা করতে তিনি বাধ্য হবেন বলে জানান। ঘটনার বিষয়ে থানা পুলিশকে ইতোমধ্যে টেলিফোনে অবগত করা হয়েছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন এ প্রতিবেদককে জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ থানায় এসে লিখিতভাবে অভিযোগ জানাননি। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জমি ক্রয়ের বৈধ দলিল ও নামজারি থাকা সত্ত্বেও একজন প্রবাসীকে এভাবে হেয় করার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিষয়টির আইনি নিষ্পত্তি কোন পথে যায়, সেদিকে স্থানীয়দের দৃষ্টি রয়েছে।


More News Of This Category