রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) উন্নয়ন তহবিল থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থী, নারী, কৃষক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (২১ জুন) বেতগাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১৩টি দুরন্ত বাইসাইকেল, দরিদ্র নারীদের ৯টি সেলাই মেশিন, বর্গাচাষী কৃষকদের ৫২টি স্প্রে মেশিন এবং শারীরিক প্রতিবন্ধী নারী-পুরুষদের জন্য ৮টি হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ, গঙ্গাচড়া উপজেলা স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলী লুৎফর রহমান, বেতগাড়ী ইউনিয়ন পরিষদের সচিব আতাউর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের উন্নয়ন তহবিলের এ ধরনের সহায়তা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।