• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
গঙ্গাচড়ায় মন্দিরের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পরিচ্ছন্নতা অভিযান গঙ্গাচড়ায় মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা রোধে সামাজিক ও পারিবারিক সচেতনতার আহ্বান পুলিশ কর্মকর্তা আব্দুস সবুরের পঞ্চগড়ে আহছানিয়া মিশন শিশু নগরীর ৯ সুবিধাবঞ্চিত ও পথশিশুর এসএসসি জয় ডোমারে পুকুর ভাঙনে বিলীন হওয়ার ঝুঁকিতে আল-আজাদ মডেল মাদ্রাসা, কাঁচা রাস্তায় চরম দুর্ভোগে শিক্ষার্থীরা পঞ্চগড়ে মাধুপাড়া বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন, সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর নজরদারির বার্তা কলম যেন থেমে না যায়, হরিশদা ৪৭টি ওয়ারেন্ট তামিল করে দিনাজপুরের শ্রেষ্ঠ অফিসার এসআই দীপু, বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানেও সাফল্য তরুণদের অভিন্ন আকাঙ্ক্ষাকে সামনে রেখে বীরগঞ্জে যুব দিবসে শোভাযাত্রা ও বৃক্ষরোপণ বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক সেবন ও ব্যবসায় চারজনের কারাদণ্ড ও জেলহাজতে প্রেরণ মধু নামের মানুষ, মিছিলের রক্ত যার শরীরে বহমান

গঙ্গাচড়ায় মন্দিরের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পরিচ্ছন্নতা অভিযান

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

সবার আগে বাংলাদেশ—এই প্রত্যয়কে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী বাজার এলাকায় একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার বেতগাড়ী বাজারসংলগ্ন সার্বজনীন দুর্গা, কালী ও হরি মন্দিরের সামনে রাস্তার ধারে এই পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের গঙ্গাচড়া উপজেলা শাখার আহ্বায়ক ও রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেতগাড়ী ইউনিয়ন শাখার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অভিযান পরিচালনাকালে মন্দিরের সামনের রাস্তার পাশে জমে থাকা আবর্জনা ও ময়লা পরিষ্কার করা হয়। স্থানীয়ভাবে একটি সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং সাধারণ মানুষের মাঝে পরিবেশবিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। ধর্মীয় ও সামাজিক স্পর্শকাতর স্থানের আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা দেওয়ার একটি চেষ্টা এখানে স্পষ্ট হয়ে উঠেছে।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের গঙ্গাচড়া উপজেলা শাখার আহ্বায়ক ও রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায় বলেন, পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ ও সুন্দর সমাজের অন্যতম ভিত্তি। নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও জানান, তিনি একটি পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই নিয়মিত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, ধর্মীয় ও সামাজিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্থানগুলোর আশপাশ সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। এর পাশাপাশি এলাকায় নিয়মিতভাবে জনসচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন বলেও তারা মনে করছেন। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয়দের মাঝে পরিবেশ রক্ষার তাগিদ যেমন বাড়বে, তেমনি সামাজিক দায়িত্ববোধের একটি উদাহরণ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।


More News Of This Category