• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয়

দেবীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

শেখ ফরিদ। দেবীগঞ্জ, পঞ্চগড়
মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

শিক্ষার্থীদের লেখা পড়ায় উৎসাহ সৃষ্টি করতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে।

মঙ্গলবার ( ২৯ জুলাই) দুপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র ও ক্রেস বিতরণ করা হয়।

দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হল রুমে উপজেলার ৪০ জন এসএসসি ও এইচএসসি পাস মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এককালীন শিক্ষা উপবৃত্তির অর্থ, সনদপত্র ও ক্রেস প্রদান করা হয়। পঞ্চগড় জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামের ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভাপ্রাপ্ত) প্রধান শিক্ষক প্রদীপ কুমার সিংহ,নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভাপ্রাপ্ত) প্রধান শিক্ষক জি, এম রুহুল আমিন।

২০২২-২০২৩ সালের উপজেলার এসএসসি পাস ১৯ জন ও এইচএসসি পাস ১৯ জন মোট ৩৮ জন শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা উপবৃত্তি, ক্রেস ও সনদ প্রদান করা হয়। এসএসসি পাস প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে এককালীন ১০ হাজার টাকা ও এইচএসসি পাস প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে এককালীন ২৫ হাজার টাকা করে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষার্থী, অভিভাবক সহ সুধী বৃন্দ উপস্থিত ছিলেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠান শুরুতেই ঢাকা উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘনায় নিহত শিক্ষার্থীদের স্বরণে এক মিনিট নিরবতা কর্মসূচি পালন করা হয় এবং তাহের রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


More News Of This Category