• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিবিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার রংপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার রংপুরে তালাবদ্ধ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের নিথর দেহ উদ্ধার পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা জামায়াত পঞ্চগড়ে সীমান্ত এলাকার বেকার যুবকদের দক্ষ করতে ১৮ বিজিবির ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ শুরু বীরগঞ্জে ৩২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, থানায় মামলা বীরগঞ্জে ৪ মাদকাসক্ত যুবককে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বেতগাড়ীতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা, ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে সবুজ গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে কুপিয়ে হত্যা: প্রধান আসামিসহ ৪ জন বগুড়ায় গ্রেফতার

মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার

রফিকুল ইসলাম সাইফুল। সিনিয়র রিপোর্টার ( ক্রাইম ), রংপুর
সোমবার, ২৫ মে, ২০২৬

রংপুরের মিঠাপুকুরে সংঘটিত চাঞ্চল্যকর দস্যুতা মামলার প্রধান আসামি মোঃ আরিফ মন্ডল (৩৯) কে ঢাকা জেলার সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৩ মে) রাত ১০টা ৪৫ মিনিটে র‌্যাব-৪ ও র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গত ১৪ এপ্রিল গভীর রাতে মিঠাপুকুর উপজেলার একটি বাসায় দস্যুতা সংঘটিত হয়। বাসার মালিকের স্বামী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বাড়ির দেখাশোনার দায়িত্বে ছিলেন তার দেবর রবিউল ইসলাম। এসময় একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে তাকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটরসাইকেল, রূপার নুপুর এবং সঞ্চয়পত্রসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন মিঠাপুকুর থানায় পেনাল কোডের ৩৯৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়। পরে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

তদন্তের একপর্যায়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সাভার মডেল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আরিফ মন্ডলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।


More News Of This Category