• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয়, আইজিপির বগুড়া সফর ঘিরে নতুন উদ্দীপনা ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সূচনা: ডিজিটাল সেবায় গুরুত্বারোপ

দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী

হেকমত আলী মন্ডল, পঞ্চগড়
সোমবার, ২৫ মে, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় উপজেলা হলরুমে এই উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার শিক্ষা খাতের সার্বিক অগ্রগতি এবং মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আজাদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডা. বিমল কুমার দেবনাথ, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১নং চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, ১নং শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম ফরিদ এবং ৯নং দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু পরেশ চন্দ্র রায়।

আলোচনা সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, একটি শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে প্রাথমিক শিক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে। শিশুদের মেধা ও মননের বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান বক্তারা।

আয়োজিত এই অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলার ১৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।


More News Of This Category