• শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সূচনা: ডিজিটাল সেবায় গুরুত্বারোপ গঙ্গাচড়ার বেতগাড়ী ইউপিতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ পীরগঞ্জে ডিবির অভিযানে ৮ অনলাইন ক্যাসিনো জুয়ারি গ্রেফতার ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন: অগ্নি নিরাপত্তার বার্তা নিয়ে বর্ণাঢ্য আয়োজন পঞ্চগড়ে উন্নত জাতের বোরো ধানে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে আরডিআরএস মোড়ের সেই অপহরণ মামলার আসামি এবার পুলিশের জালে: পাঠানো হলো কারাগারে ডোমারে দঃ চিকনমাটি কর্ণময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দূর্ধষ চুরি বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা

পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
শুক্রবার, ২২ মে, ২০২৬

রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মাহফুজুর রহমানকে সভাপতি এবং আসাদুজ্জামান টিটুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২১ মে) বাদ মাগরিব সংগঠনের পাগলাপীর বাজারস্থ কার্যালয়ের সামনে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে পূর্ববর্তী আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলে উপস্থিত ভোটারদের কণ্ঠভোটে নতুন কমিটি গঠন করা হয়। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান টিটু এবং সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহিম নির্বাচিত হন।

নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জিয়ারুল ইসলাম জিয়াম, আব্দুল কাহার সিদ্দিকী ও ওমর ফারুক। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোসাদ্দেকুর রহমান।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. মাসুদ রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল গনি এবং বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির আহ্বায়ক শরিফা বেগম শিউলী, সদস্য সচিব রবিন ইসলাম রাসেল, রাজধানী টিভির রংপুর ব্যুরো চিপ রফিকুল ইসলাম সাবুল, জাতীয় যুব শক্তি (এনসিপি) রংপুর মহানগরের প্রস্তাবিত আহ্বায়ক সোবহান মজিব বিদ্যুৎ, জাতীয় পার্টির নেতা তারিক সরকার আপনসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।

অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে উপজেলার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


More News Of This Category