• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খিদিরপাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা শেখ মহসিন ফুলবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজা ও এস্কাফসহ গ্রেপ্তার ৪, র‌্যাবের অভিযান নীলফামারীর সৈয়দপুরে পুকুরপাড় থেকে তাজা ধাতব গ্রেনেড উদ্ধার করল র‌্যাব  করতোয়ার পাড়ে থেমে গেল একটি কণ্ঠ: ওপারে ভালো থাকুন জগেশ দা গঙ্গাচড়ায় রি.কে.এস পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ডিমলা খাদ্য গুদামে একের পর এক অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ বীরগঞ্জে সংসদ সদস্য মনজুরুল ইসলামকে ওলামা দলের পাল্টাপুর ইউনিয়ন কমিটির ফুলেল শুভেচ্ছা বীরগঞ্জে জমকালো আয়োজনে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু নীলফামারীতে রেঞ্জ ডিআইজি: শৃঙ্খলা ও জনআস্থাই পুলিশের মূল শক্তি

রংপুরে তিস্তা ইউনিভার্সিটিতে শিক্ষকদের প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

রংপুরে তিস্তা ইউনিভার্সিটির শিক্ষকদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় নগরীর SKY Lawn Hotel & Restaurant-এ এই উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান PUM Netherlands থেকে আগত প্রশিক্ষক মিস্টার Henri Vat Het Erve তিস্তা ইউনিভার্সিটির শিক্ষকদের জন্য “Communication Skills, Motivation and Leadership Development” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার ও সদস্য-সচিব মোঃ রবিউল ইসলাম মৃদুল। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম, ট্রেজারার প্রফেসর সঞ্জীব চৌধুরী এবং রেজিস্ট্রার মোঃ আতাউর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষকদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এরকম আরও সংবাদ