• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
তিস্তা নদীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১০০ বোতল এসকাফ সিরাপ ও ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার উত্তরা ১৫ নম্বর সেক্টরে রাজউকের কোটি কোটি টাকার জমি দখল, উচ্ছেদে নামছে রাজউক ও ওয়াসা গঙ্গাচড়ায় ডিবি পুলিশের অভিযান, ৩৫ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ১ সাংবাদিক ফয়সাল হাওলাদারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে প্রেস ক্লাবে মানববন্ধন পঞ্চগড়ে বৃক্ষমেলা উদ্বোধন: ফেসবুকে পোস্টের পাশাপাশি সবাইকে বৃক্ষরোপণের আহ্বান পানি সম্পদ প্রতিমন্ত্রীর শিরোনাম-১:  শিরোনাম-২: সীমান্ত পেরিয়ে আসা মাদকের চালান আটক, গাইবান্ধায় র‍্যাবের জালে তিন কারবারি রংপুরে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ অটোরিকশার দুই যাত্রী আটক হাতীবান্ধায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় র‍্যাবের হাতে দুইজন গ্রেফতার সুনামগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী কবি রেজাউল করিম ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে রিপোর্ট আটকে রাখার অভিযোগ পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারে প্রতিমন্ত্রীর ভাতা ও কর্মসংস্থান: অনন্য রাজনৈতিক ও মানবিক নজির স্থাপন করলেন ফরহাদ হোসেন আজাদ

প্রথমবারের মতো ঈদে মিলাদুন্নবী উদযাপন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সংবাদদাতা:
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

প্রথমবারের মতো ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আগামী ২১ সেপ্টেম্বর কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের উদ্যোগ নেয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠার পর এবারই প্রথম কেন্দ্রীয়ভাবে ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ে কেরাত, নাতে রাসুল (সা.), রচনা প্রতিযোগিতা ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং রাসুল (সা.)-এর সিরাতের ওপর আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ‎ ‎অনুষ্ঠানসূচি অনুযায়ী বেলা ১১টায় মুক্তমঞ্চে রাসুল (সা.)-এর সিরাত বিষয়ক আলোচনা সভা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন। ‎আলোচক হিসেবে বক্তব্য দেবেন মুফতি আব্দুল মুনয়িম খান। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। ‎বাদ জোহর দুপুর ১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মিলাদ এবং দোয়া মাহফিল হবে।


More News Of This Category