• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খিদিরপাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা শেখ মহসিন ফুলবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজা ও এস্কাফসহ গ্রেপ্তার ৪, র‌্যাবের অভিযান নীলফামারীর সৈয়দপুরে পুকুরপাড় থেকে তাজা ধাতব গ্রেনেড উদ্ধার করল র‌্যাব  করতোয়ার পাড়ে থেমে গেল একটি কণ্ঠ: ওপারে ভালো থাকুন জগেশ দা গঙ্গাচড়ায় রি.কে.এস পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ডিমলা খাদ্য গুদামে একের পর এক অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ বীরগঞ্জে সংসদ সদস্য মনজুরুল ইসলামকে ওলামা দলের পাল্টাপুর ইউনিয়ন কমিটির ফুলেল শুভেচ্ছা বীরগঞ্জে জমকালো আয়োজনে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু নীলফামারীতে রেঞ্জ ডিআইজি: শৃঙ্খলা ও জনআস্থাই পুলিশের মূল শক্তি

ডিএমপির ডিসি-এডিসিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা পৃথক তিনটি আদেশে তাদের বদলি করা হয়।

বদলি হওয়া ডিসিরা হলেন
মোহাম্মদ মাহাবুবুর রহমানকে উত্তরা ও গুলশান গোয়েন্দা বিভাগে; ট্রাফিক মতিঝিল বিভাগের মোহাম্মদ মইনুল হাসানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত; ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের নাবিল কামাল শৈবালকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত; প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের এম এম মুরাদ আলিকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত; মো. আনোয়ার সাঈদকে ট্রাফিক রমনা ও মতিঝিল বিভাগে; মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে এবং মোহাম্মদ নূরে আলমকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে বদলি করা হয়েছে।

বদলি হওয়া এডিসিরা হলেন
লজিস্টিকস বিভাগের রেশন স্টোরের মো. মনিরুজ্জামানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত; মোমেনা আকতারকে লজিস্টিকস বিভাগের রেশন স্টোরে এবং মো. নাজিম উদ্দিন আল আজাদকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে বদলি করা হয়েছে।

বদলি হওয়া এসিরা হলেন-
সাইফুল ইসলামকে ওয়ারী জোনে; এইচ. এম. শফিকুর রহমানকে বাড্ডা জোনে; সাইফুল ইসলাম চৌধুরীকে ডিএমপি সদর দপ্তরের ক্রাইম-২ বিভাগে এবং আব্দুল লতিফকে কমিউনিটি ক্রাইম বিভাগের পুলিশিংয়ে বদলি করা হয়েছে।


এরকম আরও সংবাদ