• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে আখ ক্ষেতে জুয়ার আসর থেকে ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড অনুসন্ধানী সাংবাদিকতার মুখে নীলফামারীতে অপসারিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেরানীগঞ্জে ডিবির অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দল নয়, মানুষই আমার প্রতীক: দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রার্থী ফরিদ সরকার বেনাপোল ইমিগ্রেশনে কাস্টমস গোয়েন্দার অভিযান: যাত্রীর শরীরে মিলল ১৪ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযান, ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার খগাখড়িবাড়ীর রাজনীতিতে সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন এবং স্থানীয়দের মূল্যায়নের বিশ্লেষণ বীরগঞ্জে টিএমএসএস করিমপুর ফাতেমাতুজ জোহরা হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রায় বেনাপোল পৌরসভায় বিএনপির উদ্যোগ নীলফামারী ও গাইবান্ধায় এসআরবি-১৩-এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঈদে রংপুরে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে র‍্যাব-১৩

রফিকুল ইসলাম সাইফুল। সিনিয়র রিপোর্টার ( ক্রাইম ), রংপুর
বুধবার, ২৭ মে, ২০২৬

আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে রংপুরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব-১৩। ঈদের জামাত, পশুর হাট, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে বাহিনীটি।

 

র‍্যাব-১৩ সূত্রে জানা গেছে, রংপুর জেলার ঐতিহ্যবাহী কালেক্টরেট প্রধান ঈদগাহ মাঠে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের জামাতকে ঘিরে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হওয়ায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, টহল জোরদার, সাদা পোশাকে সদস্য মোতায়েন এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি বোম্ব ডিসপোজাল টিমও প্রস্তুত রাখা হবে।

 

এছাড়া রংপুর বিভাগের বিভিন্ন পশুর হাটে ক্রেতা, বিক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চুরি, ছিনতাই, জাল টাকা, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা ঠেকাতে গুরুত্বপূর্ণ হাটগুলোতে নিয়মিত টহল ও সাদা পোশাকে নজরদারি চালানো হচ্ছে। জাল নোট শনাক্তকরণ মেশিনের মাধ্যমেও সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

 

ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিতে মহাসড়ক ও বাস টার্মিনাল এলাকায় টহল বাড়িয়েছে র‍্যাব-১৩। একই সঙ্গে বিশেষ বিশেষ সড়ক ও মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বেআইনি পণ্য পরিবহন, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযানও অব্যাহত রয়েছে।

 

র‍্যাব-১৩ জানিয়েছে, যেকোনো তথ্য বা সহায়তার জন্য তাদের কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৭৭৭৭১১৩৯৯-এ যোগাযোগ করা যাবে।

 

র‍্যাবের প্রত্যাশা, সবার সম্মিলিত সহযোগিতায় রংপুরে এবার ঈদ-উল আযহা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।


এরকম আরও সংবাদ