• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

রংপুরের পীরগঞ্জে জমি বিরোধে হত্যা মামলার প্রধান আসামি গাজীপুরে গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

রংপুরের পীরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর মহানগরীর সদর থানাধীন দক্ষিণ কাউলতিয়া বাউপাড়া এলাকায় যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. নুর আমিন (৩৮) পীরগঞ্জ উপজেলার কুমরসই এলাকার বাসিন্দা। তিনি ওই হত্যা মামলার পলাতক আসামি ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ভিকটিমের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিষয়াদি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ৩০ জানুয়ারি ২০২৬ সকাল সাড়ে ১১টার দিকে ভিকটিম নিজ ভুট্টাক্ষেত থেকে বাড়ি ফেরার পথে পীরগঞ্জ থানাধীন কুমরসই দাখিল মাদ্রাসার পশ্চিম পাশের পাকা সড়কে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা তার ওপর হামলা চালায়। এ সময় প্রধান আসামি ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ভিকটিমের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
র‌্যাব জানায়, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ (সিপিএসসি, রংপুর) এবং র‌্যাব-১ (সিপিএসসি, গাজীপুর)-এর যৌথ দল অভিযান চালিয়ে নুর আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।
র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, হত্যা, ধর্ষণ, রাহাজানি ও মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category