• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার

মোশারফ হোসেন, সিনিয়র রিপোর্টার। বীরগঞ্জ (দিনাজপুর)
বুধবার, ১৭ জুন, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ হাশেম আলী নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১৬ জুন সোমবার রাতে উপজেলার নিজপাড়া ইউনিয়নের খলশী বাজারের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত হাশেম আলী বীরগঞ্জের পার্শ্ববর্তী মোহনপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের গাজী রহমানের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে খলশী বাজারের পাশে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক ব্যবসায়ী হাশেম আলীর কাছ থেকে ১টি মোটরসাইকেল, ৬০০ পিস ইয়াবা এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

অভিযানটি সফলভাবে পরিচালনায় নেতৃত্ব দেন উপ-পরিদর্শক জায়েদ আলী জাফরী। এই রেইডিং টিমে তার সঙ্গে আরও অংশ নেন সহকারী উপ-পরিদর্শক ইমরান জাহান, সেপাই আলিফ পাশা, আব্দুর রাজ্জাক, আলামিন এবং ওয়্যারলেছ অপারেটর ফেরদৌস আহম্মেদ। অভিযান চলাকালীন স্থানীয় সাধারণ জনতাও সেখানে উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, বহিরাগত এই মাদক কারবারি খলশী বাজার এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন এবং তার কাছ থেকেই এজাহারে বর্ণিত অবৈধ মালামালগুলো হাতেনাতে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হাশেম আলীর বিরুদ্ধে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরণীয় ১০(খ) এবং ১৯(খ) ধারায় ১৩(৬)২৬ নম্বর মামলাটি রেকর্ড করা হয়।

এই অভিযানের বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন যে, মাদক উদ্ধারের ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলা রুজু করা হয়েছে। একই সাথে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।


More News Of This Category