1. info2@icrbd24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@icrbd24.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযানে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

কুড়িগ্রামে র‍্যাবের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে যৌতুক নিরোধ আইনে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।
র‍্যাব সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি (রংপুর)-এর একটি আভিযানিক দল ইং ২১/০২/২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর থানাধীন বেলগাছা ইউনিয়নের ০১ নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বেলগাছা থেকে কুড়িগ্রাম সদরগামী পাকা রাস্তার পাশে মোঃ মফিজল ইসলাম (৬০)-এর মুদির দোকানের সামনে থেকে আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ সহিদুল ইসলাম (৪৮), পিতা—মৃত আবু বক্কর, সাং—চর সিতাইঝাড়, পূর্ব ভাটলারপাড়, থানা—কুড়িগ্রাম সদর, জেলা—কুড়িগ্রাম। তিনি জিআর মামলা নং-২২/২১ ও সিআর মামলা নং-১৯/২২ (কুড়িগ্রাম) অনুযায়ী যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় ৫ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি।
র‍্যাব জানায়, গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পন্নের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী, যিনি অধিনায়কের পক্ষে গণমাধ্যমকে বিষয়টি অবহিত করেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2013- 2026