• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে উপজেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় বীরগঞ্জে পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারকে বিপুল সংবর্ধনা দিলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মাদারগঞ্জে মাখনের পর আসিফ বিল্লাহর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, সাংগঠনিক ব্যবস্থার দাবি শার্শায় পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম আটক শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল ইসলাম আটক ডোমার গোমনাতীতে শত্রুতার জেরে বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের অভিযোগ ডোমারে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের ভার্চুয়ালি শুভ উদ্বোধন শার্শায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী আটক ডিমলায় মাদক সেবনের অভিযোগে ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার ডিমলায় প্রেসক্রিপশনকে পুঁজি করে স্টিকার বাণিজ্যের মাধ্যমে রোগীর পকেট কাটার অনৈতিক বাণিজ্য ও ১,০৫০ টাকার মাল্টিভিটামিনের অসংগতি

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল ইসলাম আটক

মোঃ জাকির হোসেন, সিনিয়র রিপোর্টার বেনাপোল (শার্শা)যশোর
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

 

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: যশোরের শার্শা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত আসামি বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুল ইসলামকে আটক করা হয়েছে। শার্শা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

আটককৃত ব্যক্তি শার্শা থানার বাগআঁচড়া ইউনিয়নের বাগআঁচড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত কাওসার আলী বিশ্বাসের ছেলে আসাদুল ইসলাম। তার বয়স আনুমানিক ৫২ বছর। তিনি বাগআঁচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সংগঠনটির ইউনিয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে শার্শা থানা পুলিশের সাব ইন্সপেক্টর শরিফুল ইসলাম সঙ্গীয় সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে শার্শা থানার গত ২৩ অক্টোবর ২০২৪ তারিখে দায়ের করা ৩১ নম্বর মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আসাদুল ইসলামকে আটক করা হয়। মামলাটি পেনাল কোডের ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৩৮৫, ৩৮৬, ৫০৬, ১১৪ ও ১০৯ ধারায় দায়ের করা হয়েছিল। পুলিশ শার্শা থানাধীন বাগআঁচড়া উত্তরপাড়া স্থিত তার নিজস্ব বাড়ি থেকে তাকে আটক করে।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গ্রেপ্তার প্রক্রিয়া প্রসঙ্গে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, আটক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এলাকা জুড়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত আছে। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান শার্শা থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি একদম স্বাভাবিক রয়েছে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ