• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে উপজেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় বীরগঞ্জে পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারকে বিপুল সংবর্ধনা দিলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মাদারগঞ্জে মাখনের পর আসিফ বিল্লাহর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, সাংগঠনিক ব্যবস্থার দাবি শার্শায় পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম আটক শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল ইসলাম আটক ডোমার গোমনাতীতে শত্রুতার জেরে বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের অভিযোগ ডোমারে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের ভার্চুয়ালি শুভ উদ্বোধন শার্শায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী আটক ডিমলায় মাদক সেবনের অভিযোগে ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার ডিমলায় প্রেসক্রিপশনকে পুঁজি করে স্টিকার বাণিজ্যের মাধ্যমে রোগীর পকেট কাটার অনৈতিক বাণিজ্য ও ১,০৫০ টাকার মাল্টিভিটামিনের অসংগতি

ডোমারে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের ভার্চুয়ালি শুভ উদ্বোধন

আনিছুর রহমান মানিক, সিনিয়র রিপোর্টার। ডোমার (নীলফামারী)
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমারে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। একই সাথে নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান ও এর আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হয়েছে। ডেঙ্গু যেন কোনোভাবে ভয়াবহ রূপ নিতে না পারে এবং সাধারণ মানুষ যেন সুস্থ ও নিরাপদ পরিবেশে বাস করতে পারেন, সেই লক্ষ্যকে সামনে রেখেই স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই বিশেষ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। এলাকার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এমন পদক্ষেপ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
শনিবার ১২ সেপ্টেম্বর সকাল ৯টায় ডোমার উপজেলা পরিষদের মিলনায়তনে এই উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন করা হয়। ডোমার উপজেলা প্রশাসন আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। তিনি তার বক্তব্যে সারা দেশে একযোগে ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং যার যার অবস্থান থেকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
শুভ উদ্বোধনের পর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত নিখুঁত ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম। সভায় উপস্থিত বক্তারা ডেঙ্গু রোগ ছড়ানোর কারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং সবাইকে সচেতন করার নানাবিধ দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম এবং বাংলাদেশ স্কাউট দিনাজপুর অঞ্চলের উপ-কমিশনার প্রশিক্ষণ বিনয় কুমার রায়। বক্তারা প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি নিজেদের আঙিনা নিজ দায়িত্বে পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরেন।
বর্ণাঢ্য এই কর্মসূচি ও আলোচনা সভায় ডোমার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকবৃন্দ, স্কাউট সদস্য এবং গার্লস গাইডের বিপুল সংখ্যক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা পর্ব শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর ডোমার উপজেলা পরিষদ চত্বরে সরাসরি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং জমে থাকা পানি ও ময়লা আবর্জনা পরিষ্কার করে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ