আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বুড়িচং উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইকবাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতিসহ অন্যান্য সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।
শুভেচ্ছা প্রদান শেষে প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং কার্যনির্বাহী সদস্য মো. তাজুল ইসলামের সুনিপুণ সঞ্চালনায় সভায় উভয় সংগঠনের নেতৃবৃন্দ মুক্ত আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ, দপ্তর সম্পাদক মো. সাফি এবং কার্যনির্বাহী সদস্য মো. মহিউদ্দিন।
অন্যদিকে ছাত্রদলের পক্ষে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাশেদুল হক ভূঁইয়া, যুব অধিকার পরিষদের কুমিল্লা দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল হক সেলিম ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ, আলফাত হোসেন শ্রাবন এবং ইঞ্জিনিয়ার ইনজামামুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা মো. আব্দুল, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহ পরান ভূঁইয়া, সদস্য সচিব সবুজ রানা, পৌরসভা ছাত্রদল নেতা ফজলে রাব্বি, সৈরভ, মো. হাছান, জাহিদুল ইসলাম, মো. সুজন ভূঁইয়া ও মো. সাইদ ভূঁইয়া।
আলোচনা সভায় বক্তারা নবনির্বাচিত প্রেস ক্লাব কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান। একই সাথে ছাত্রদল নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির নেতৃত্বে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা বজায় রাখবেন এবং এলাকার সাধারণ মানুষের নানা সমস্যা, সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরে স্থানীয় উন্নয়নে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখবেন।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839