• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে উপজেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় বীরগঞ্জে পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারকে বিপুল সংবর্ধনা দিলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মাদারগঞ্জে মাখনের পর আসিফ বিল্লাহর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, সাংগঠনিক ব্যবস্থার দাবি শার্শায় পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম আটক শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল ইসলাম আটক ডোমার গোমনাতীতে শত্রুতার জেরে বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের অভিযোগ ডোমারে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের ভার্চুয়ালি শুভ উদ্বোধন শার্শায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী আটক ডিমলায় মাদক সেবনের অভিযোগে ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার ডিমলায় প্রেসক্রিপশনকে পুঁজি করে স্টিকার বাণিজ্যের মাধ্যমে রোগীর পকেট কাটার অনৈতিক বাণিজ্য ও ১,০৫০ টাকার মাল্টিভিটামিনের অসংগতি

বীরগঞ্জে পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারকে বিপুল সংবর্ধনা দিলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার (বীরগঞ্জ) দিনাজপুর
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

 

 

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: দিনাজপুরের বীরগঞ্জে পৌর বিএনপির সভাপতি এবং জেলা বৈদেশিক কল্যাণ সম্পাদক আলহাজ্ব আমিরুল বাহারের জন্মদিনে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও বিপুল সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রাণবন্ত অনুষ্ঠানে এই সংবর্ধনা জানান দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু। একই সঙ্গে সেখানে উপস্থিত দলের বিপুলসংখ্যক নেতাকর্মীও প্রিয় নেতাকে ভালোবাসার পরশে সিক্ত করেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্তরিক আয়োজনে মুহূর্তেই স্থানটি এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

 

সংবর্ধনা ও জন্মদিনের এই বিশেষ পর্বটির সার্বিক আয়োজন এবং সভাপতিত্ব করেন সুজালপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল। অনুষ্ঠানের শুরুতেই সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে উপস্থিত সকলে মিলে আলহাজ্ব আমিরুল বাহারকে ফুলেল তোড়া তুলে দেন। উৎসবের এই আবহে স্থানীয় রাজনীতির মাঠ যে কতখানি ভাতৃত্ববোধে উজ্জ্বল হয়ে উঠতে পারে, তা চোখে পড়ে উপস্থিত সবার। দীর্ঘদিন ধরে এলাকায় রাজনীতি করা এবং মানুষের সেবা ও কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ নেতাকর্মীদের এমন সম্মান ও ভালোবাসায় গভীরভাবে স্পর্শিত হন আলহাজ্ব আমিরুল বাহার। এক আবেগঘন পরিবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই সুন্দর ও স্মরণীয় আয়োজনের জন্য সংবর্ধনা প্রদানকারী এবং উপস্থিত প্রিয় নেতাকর্মীদের প্রতি তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিতি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, শহরের বিশিষ্ট ব্যবসায়ী, ইটভাটা মালিক সমিতির সভাপতি এবং আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু। এ ছাড়া দলের অন্যান্য দায়িত্বশীল নেতাদের মধ্যে উপস্থিতি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুবদলের সদস্য সচিব ও মরিচা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন এবং দলীয় নেতা মমতাজুল করিম তাজসহ এলাকার বিভিন্ন পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীদের এমন ঐক্যবদ্ধ উপস্থিতি ও আনন্দের অনুভূতি প্রকাশের মধ্য দিয়ে সন্ধ্যা ঘেনিয়ে আসার সাথে সাথে সংবর্ধনা অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ