• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে উপজেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় বীরগঞ্জে পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারকে বিপুল সংবর্ধনা দিলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মাদারগঞ্জে মাখনের পর আসিফ বিল্লাহর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, সাংগঠনিক ব্যবস্থার দাবি শার্শায় পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম আটক শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল ইসলাম আটক ডোমার গোমনাতীতে শত্রুতার জেরে বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের অভিযোগ ডোমারে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের ভার্চুয়ালি শুভ উদ্বোধন শার্শায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী আটক ডিমলায় মাদক সেবনের অভিযোগে ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার ডিমলায় প্রেসক্রিপশনকে পুঁজি করে স্টিকার বাণিজ্যের মাধ্যমে রোগীর পকেট কাটার অনৈতিক বাণিজ্য ও ১,০৫০ টাকার মাল্টিভিটামিনের অসংগতি

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী আটক

জাকির হোসেন, বেনাপোল শার্শা যশোর
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: যশোরের শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে পরিচালিত পুলিশ বাহিনীর বিশেষ কয়েকটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পুরানো মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রথম অভিযানে শার্শা থানা পুলিশের উপপরিদর্শক চিরঞ্জিৎ মন্ডল তার সঙ্গী বল নিয়ে গোগা পশ্চিমপাড়া এলাকায় পরিচালনা করেন। গত বছরের ১ অক্টোবরের একটি বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটার দিকে গোগা পশ্চিমপাড়ার নিজ বাড়ি থেকে রবিউল ইসলাম নামের ষাট বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মৃত পতুযার রহমানের ছেলে এবং শার্শা থানাধীন গোগা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে একই রাতে অন্য একটি পৃথক অভিযান পরিচালনা করেন উপপরিদর্শক শেখ জাহিদুল আলম ও তার সঙ্গী পুলিশ সদস্যেরা। তারা শার্শা থানাধীন বলিদাদহ এলাকা থেকে ১২ সেপ্টেম্বর রাত দুইটার সময় নিজাম উদ্দিন নামের পঁয়তাল্লিশ বছর বয়সী অপর এক ব্যক্তিকে গ্রেফতার করেন। রফি উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন শার্শা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারায় গত বছরের ১৫ ডিসেম্বরে দায়ের করা একটি মামলার তদন্ত সাপেক্ষে এই ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী।
আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রেফতারকৃত দুই আসামীকে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রমের জন্য পুলিশী পাহাড়ায় সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়। একই সাথে এলাকার জনগণের সুরক্ষা বজায় রাখার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ তদারকি অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, আটককৃত আসামীদ্বয়কে গত ১২ সেপ্টেম্বর যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান যে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা জুড়ে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রাখা হয়েছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ