• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সোনারগাঁওয়ে যুবদল নেতা হত্যা মামলার পলাতক আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার রংপুরের গঙ্গাচড়ায় এনসিপি ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় নদী ও উপকূলে কোস্ট গার্ডের জোরালো অভিযান বীরগঞ্জে কোটি টাকার সরকারি জমি উদ্ধার ও ৮৪ অবৈধ দোকান উচ্ছেদ কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার ডিমলায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি গ্রেপ্তার মর্মান্তিক পরিণতি! চুরির অভিযোগে গণপিটুনিতে প্রাণ হারালেন দুই জন, ৪০০-৫০০ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা স্বল্প আয়েও কীভাবে সুখী জীবন কাটানো যায়, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া টেকনাফে যৌথ অভিযানে মানবপাচার মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার ও দশজন দণ্ডিত

সোনারগাঁওয়ে যুবদল নেতা হত্যা মামলার পলাতক আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার

সাদ্দাম হোসেন সাজ্জাদ, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) কক্সবাজার
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় পলাতক আসামি কবির হোসেনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই দ্রুত পদক্ষেপ ও তৎপর অভিযান অপরাধ দমনে অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখছে।

 

এসআরবি-১৫, সিপিএসসি কক্সবাজার এবং এসআরবি-১১, সদর কোম্পানি নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

 

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার চর কিশোরগঞ্জ এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন জহির ফকির।

 

তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

 

মামলার এজাহার অনুযায়ী, চর কিশোরগঞ্জে নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে জহির ফকিরের ওপর হামলা চালায় একদল সশস্ত্র দুর্বৃত্ত।

 

এ সময় ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়।

 

পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা করা হয়।

 

মামলার পর অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলী বিচ এলাকায় অভিযান চালিয়ে কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকার বাসিন্দা এবং তাঁর বাবার নাম মৃত মোমতাজ উদ্দিন।

 

গ্রেপ্তার কবির হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ