• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সোনারগাঁওয়ে যুবদল নেতা হত্যা মামলার পলাতক আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার রংপুরের গঙ্গাচড়ায় এনসিপি ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় নদী ও উপকূলে কোস্ট গার্ডের জোরালো অভিযান বীরগঞ্জে কোটি টাকার সরকারি জমি উদ্ধার ও ৮৪ অবৈধ দোকান উচ্ছেদ কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার ডিমলায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি গ্রেপ্তার মর্মান্তিক পরিণতি! চুরির অভিযোগে গণপিটুনিতে প্রাণ হারালেন দুই জন, ৪০০-৫০০ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা স্বল্প আয়েও কীভাবে সুখী জীবন কাটানো যায়, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া টেকনাফে যৌথ অভিযানে মানবপাচার মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার ও দশজন দণ্ডিত

রংপুরের গঙ্গাচড়ায় এনসিপি ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সন্ধ্যায় আয়োজিত এই সভায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন নেতারা।

 

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শাখার আহ্বায়ক সাজু আহমেদ লাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শাখার সদস্যসচিব শাহিনুর ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জীবন মিয়া।

 

উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছামিউল ইসলাম শুভর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বেতগাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মোখলেছার রহমান। এতে ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বুলুসহ কমিটির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সাজু আহমেদ লাল বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দলের প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

বিশেষ অতিথি শাহিনুর ইসলাম বলেন, দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি তৃণমূলের মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে দলের কার্যক্রম এগিয়ে নিতে হবে।

 

সভাপতির বক্তব্যে মোখলেছার রহমান বলেন, বেতগাড়ী ইউনিয়ন কমিটিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

 

সভায় ইউনিয়ন কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ