আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদী ও সমুদ্র উপকূলে নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোন।
সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ডের এই সময়োপযোগী ও পেশাদার পদক্ষেপ নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে।
সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান যে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ রয়েছে।
এই নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে এবং জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে মা ইলিশ সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যতে ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা নিশ্চিত করা সম্ভব, তাই সংশ্লিষ্ট সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং নিষেধাজ্ঞা লঙ্ঘন বা মা ইলিশ সংরক্ষণবিরোধী কর্মকাণ্ডের তথ্য জানাতে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839