• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
মা ইলিশ রক্ষায় নদী ও উপকূলে কোস্ট গার্ডের জোরালো অভিযান বীরগঞ্জে কোটি টাকার সরকারি জমি উদ্ধার ও ৮৪ অবৈধ দোকান উচ্ছেদ কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার ডিমলায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি গ্রেপ্তার মর্মান্তিক পরিণতি! চুরির অভিযোগে গণপিটুনিতে প্রাণ হারালেন দুই জন, ৪০০-৫০০ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা স্বল্প আয়েও কীভাবে সুখী জীবন কাটানো যায়, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া টেকনাফে যৌথ অভিযানে মানবপাচার মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার ও দশজন দণ্ডিত শেরপুরে ধর্ষণ ও নারায়ণগঞ্জে চুরির মামলার পলাতক আসামিরা গ্রেপ্তার উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ একজন আটক

বীরগঞ্জে কোটি টাকার সরকারি জমি উদ্ধার ও ৮৪ অবৈধ দোকান উচ্ছেদ

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার ( বীরগঞ্জ) দিনাজপুর
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: দিনাজপুরের বীরগঞ্জে জেলা প্রশাসন ও জেলা পরিষদের সরাসরি হস্তক্ষেপে কোটি কোটি টাকার মূল্যের ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠ থেকে চৌুরাশিটি অবৈধ দোকান ঘর ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে এক একর চুয়াল্লিশ শতক সরকারি জমি উদ্ধার করা হয়েছে।

২৬ অক্টোবর সোমবার সকাল দশটা থেকে শুরু হওয়া এই অভিযানে ফলের দোকান, খাবার হোটেল, শ্রমিক অফিস এবং মাইক্রো স্ট্যান্ডসহ সব ধরনের অবৈধ স্থাপনা বাধাহীনভাবে অপসারণ করা হয়।

 

অভিযান শেষে সংবাদ ব্রিফিংয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুর মোর্শেদ জানান যে উদ্ধারকৃত সম্পত্তির মালিক জেলা পরিষদ এবং স্থানীয়ভাবে এটি ডাক্তারখানা মাঠ নামে পরিচিত।

 

তিনি আরও জানান যে একইভাবে মহাসড়কে কাহারোল মোড় হতে ফিসারী মোড় পর্যন্ত ফুটপাতের দোকানগুলো উচ্ছেদ করাসহ সরকারি জমি উদ্ধার করা হবে এবং ইতোমধ্যে দোকানসমূহ অন্যত্র সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

দীর্ঘদিন ধরে মূল্যবান এই জমিখণ্ড বেদখলে ছিল এবং বিভিন্ন লোকজন অবৈধভাবে ভোগদখল করে আসছিল।

 

তবে প্রশাসনের উপস্থিতির পূর্বেই মাইকিংয়ের পর অধিকাংশ দোকান মালিক নিজেরাই নিজেদের মালামাল সরিয়ে নিয়ে দোকান ঘরগুলো ভেঙে ফেলেন।

 

উপজেলা প্রশাসন, ভূমি অফিস, পৌরসভা, ফায়ার সার্ভিস, বিপুল সংখ্যক পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে প্রায় ছয় ঘণ্টা ব্যাপী এই অভিযান পরিচালিত হয় এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই অত্যন্ত সফলভাবে তা সম্পন্ন করা হয়েছে।

 

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এবং সিনিয়র এসআই জাহাঙ্গীর বাদশা রনি সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচালনা করে এই কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

পরবর্তীতে এখানে কী করার পরিকল্পনা রয়েছে জানতে চাইলে ম্যাজিস্ট্রেট জানান যে তিনি কেবলমাত্র উচ্ছেদ অভিযানে নিয়োজিত ম্যাজিস্ট্রেট হিসেবে সকলের সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করেছেন এবং জমির মালিক জেলা পরিষদ ও দিনাজপুর-ওয়ান আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের পরামর্শ ও পরিকল্পনায় এখানে উন্নয়নমূলক প্রকল্প গৃহীত হবে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ