• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি গ্রেপ্তার মর্মান্তিক পরিণতি! চুরির অভিযোগে গণপিটুনিতে প্রাণ হারালেন দুই জন, ৪০০-৫০০ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা স্বল্প আয়েও কীভাবে সুখী জীবন কাটানো যায়, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া টেকনাফে যৌথ অভিযানে মানবপাচার মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার ও দশজন দণ্ডিত শেরপুরে ধর্ষণ ও নারায়ণগঞ্জে চুরির মামলার পলাতক আসামিরা গ্রেপ্তার উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ একজন আটক রংপুরের মিঠাপুকুরে বাসে অভিযান, ১০০ গ্রাম হেরোইনসহ চারজন গ্রেফতার লালমনিরহাটে সাবেক স্ত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি গ্রেপ্তার দিনাজপুরের স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ২৩২ জন

উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

সাদ্দাম হোসেন সাজ্জাদ, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) কক্সবাজার
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি-১৫।

 

সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই দ্রুত ও তৎপর পদক্ষেপ অপরাধ দমনে অত্যন্ত প্রশংসনীয়।

 

এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এবং এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

গ্রেপ্তার জসিম উদ্দিন কক্সবাজারের উখিয়া উপজেলার ৩ নম্বর হলদিয়াপালং ইউনিয়নের খেওয়াছড়ি এলাকার নজু মিয়া ও ফাতেমা বেগমের ছেলে এবং তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৫)-এর ৯(১)/৩০ ধারায় মামলা রয়েছে।

 

অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ