• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
দিনাজপুরের স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ২৩২ জন দিনাজপুরের বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান পূজার ছুটি শেষে বিশ্ববিদ্যালয় ফেরার পথে সড়কে ঝরে গেল মেধাবী মনিরার প্রাণ কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার ১ বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১১১ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার জমি বাঁচাতে প্রয়োজনে জীবন দেব, আকুতি বুড়িচংয়ের অসহায় কৃষক পরিবারগুলোর রংপুরে অটো চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু দিনাজপুরের বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মানবিক কাজের স্বীকৃতি পেলেন রংপুরের নিবেদিতপ্রাণ সাংবাদিক আসাদুজ্জামান

দিনাজপুরের স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: দিনাজপুরের পার্বতীপুরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি বিপ্লব হোসেনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন দশতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির দিনাজপুর ও নারায়ণগঞ্জের দুটি ইউনিটের যৌথ দল এ অভিযান পরিচালনা করে। মামলা দায়েরের পর গোয়েন্দা নজরদারি জোরদার করে যৌথ আভিযানিক দলের এই দ্রুত পদক্ষেপ ও তৎপরতা অপরাধ দমনে বেশ কার্যকর ভূমিকা রেখেছে।

গ্রেপ্তার বিপ্লব হোসেন দিনাজপুরের পার্বতীপুর থানার পূর্ব শুকদেবপুর নায়াপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি মো. আব্দুল গফুরের ছেলে। ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং অভিযুক্ত বিপ্লব তাঁর প্রতিবেশী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগীর প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ আগস্ট সন্ধ্যায় বিপ্লব ওই কিশোরীকে একটি চিঠি দিয়ে একই গ্রামের আকবর মাস্টারের আমবাগানে যেতে বলেন এবং পরে রাত ২টার দিকে সেখানে গেলে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পার্বতীপুর থানায় ২৯ নম্বর মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এসআরবির দিনাজপুর ও নারায়ণগঞ্জ ইউনিটের যৌথ দল অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান।

এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ