আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: সিলেট-ব্রাক্ষ্মনবাড়িয়া সড়কে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মনিরা আক্তার নিহত হয়েছেন।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের মকবুল ইসলাম ও রুখসানা দম্পতির আদরের মেয়ে ছিলেন মনিরা আক্তার। বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করার পর তিনি সিলেট হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছিলেন।
পরিবারের একমাত্র স্বপ্ন ও আশার প্রদীপ এই মেধাবী শিক্ষার্থী পূজার ছুটি কাটিয়ে বিশ্ববিদ্যালয় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। সিলেট-ব্রাক্ষ্মনবাড়িয়া সড়কে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তাঁর জীবন প্রদীপ নিভে যায় এবং ঘটনাস্থলেই তাঁর প্রাণহানি ঘটে।
রোববার দুপুরের পর নিহত শিক্ষার্থীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। একমাত্র মেধাবী সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন তাঁর বাবা-মা, আত্মীয়স্বজনসহ পুরো এলাকাবাসী।
বিকালে স্থানীয় গোরস্থানে জানাজা শেষে মরহুমার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আকস্মিক এই মৃত্যুতে পুরো বীরগঞ্জ উপজেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839