• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুরের বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মানবিক কাজের স্বীকৃতি পেলেন রংপুরের নিবেদিতপ্রাণ সাংবাদিক আসাদুজ্জামান কুমিল্লার বুড়িচংয়ে পাঁচ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ শেরপুরে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান, ভারতীয় মদসহ আটক দুই উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবা পাচারকালে বিশ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার গঙ্গাচড়ায় প্রতিভা চাইল্ড কেয়ার একাডেমির উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী ও কসমেটিকসসহ চার লাখ টাকার চোরাচালান আটক কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে প্রবাসী, মারধর করে সর্বস্ব ছিনতাই টেকনাফে মাটি খুঁড়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ১৬ এপিবিএন

কুমিল্লার বুড়িচংয়ে পাঁচ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ

আব্দুল্লাহ, সিনিয়র রিপোর্টার (বুড়িচং) কুমিল্লা
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার ময়নামতি ইউনিয়নের রানীর বাংলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, আটক পাঁচজনের মধ্যে মাদক কারবারি ও মাদকসেবী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয়, উদ্ধার করা গাঁজার উৎস এবং এ ঘটনায় দায়ের করা মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

মাদকবিরোধী এই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও দ্রুত পদক্ষেপ প্রশংসনীয়।

স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ অভিযান পরিচালনা করা হয়।

বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া জানান, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি আরও জানান, মাদকসহ বিভিন্ন অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ও গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত থাকবে। অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর রয়েছে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ