• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুরের বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মানবিক কাজের স্বীকৃতি পেলেন রংপুরের নিবেদিতপ্রাণ সাংবাদিক আসাদুজ্জামান কুমিল্লার বুড়িচংয়ে পাঁচ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ শেরপুরে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান, ভারতীয় মদসহ আটক দুই উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবা পাচারকালে বিশ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার গঙ্গাচড়ায় প্রতিভা চাইল্ড কেয়ার একাডেমির উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী ও কসমেটিকসসহ চার লাখ টাকার চোরাচালান আটক কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে প্রবাসী, মারধর করে সর্বস্ব ছিনতাই টেকনাফে মাটি খুঁড়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ১৬ এপিবিএন

দিনাজপুরের বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার ( বীরগঞ্জ) দিনাজপুর
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: দিনাজপুরের বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ অক্টোবর শনিবার বিকেলে পরিবেশ বাঁচাই, সুস্থ জীবন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পল্লী সেবা সংস্থার আয়োজনে ভাবকী এলাকায় এই সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মো. সানাউল ইসলাম এবং সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সজিব রহমান সবুজ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতামূলক কার্যক্রমে পুলিশের এই সরব উপস্থিতি ও তদারকি স্থানীয় পর্যায়ে অত্যন্ত প্রশংসনীয় ও কার্যকর পদক্ষেপ।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, ওই ইউনিয়নে আগামীতে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন বাবু, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাব্বির হোসেন রয়েলসহ অন্যান্য জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পল্লী সেবা সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া স্থানীয় তিন শতাধিক নারী-পুরুষ এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা ও বক্তাগণ উপস্থিত সকলের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প বেছে নিতে হবে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বসবাসযোগ্য বাংলাদেশ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে হবে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ