• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান, ভারতীয় মদসহ আটক দুই উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবা পাচারকালে বিশ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার গঙ্গাচড়ায় প্রতিভা চাইল্ড কেয়ার একাডেমির উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী ও কসমেটিকসসহ চার লাখ টাকার চোরাচালান আটক কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে প্রবাসী, মারধর করে সর্বস্ব ছিনতাই টেকনাফে মাটি খুঁড়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ১৬ এপিবিএন নারী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জামায়াতের বহিষ্কৃত নেতা শেখ রেজোয়ানের এনসিপিতে যোগদানের অপচেষ্টা কুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু কুমিল্লার বুড়িচংয়ে শীতের আগাম সবজিতে জমজমাট হাটবাজার

শেরপুরে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান, ভারতীয় মদসহ আটক দুই

আবু হেলাল, সিনিয়র রিপোর্টার(শেরপুর)
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শনিবার ভোরে উপজেলার জামতলা কলনী এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির হলদিগ্রাম ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন এবং উদ্ধার করা মদের সিজার মূল্য ৭৫ হাজার টাকা।

আটক ব্যক্তিরা হলেন ঝিনাইগাতী উপজেলার গোমরা গ্রামের মৃত ছফর আলীর ছেলে মো. সুলতান মাহমুদ এবং একই গ্রামের কালো গাজীর ছেলে মিস্টার আলী।

বিজিবি সূত্র জানায় এ ঘটনায় আটক দুজনসহ পলাতক আরও তিনজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মামলা রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই তৎপরতা ও দ্রুত পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান সীমান্তে চোরাচালান মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং এসব অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ