• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নারী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জামায়াতের বহিষ্কৃত নেতা শেখ রেজোয়ানের এনসিপিতে যোগদানের অপচেষ্টা কুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু কুমিল্লার বুড়িচংয়ে শীতের আগাম সবজিতে জমজমাট হাটবাজার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন টাটকা শাকসবজি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গৃহবধূর মরদেহ উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকদ্রব্যসহ তিনজন গ্রেপ্তার রংপুরের গঙ্গাচড়ায় স্বেচ্ছাশ্রমে ১০টি মেঠো রাস্তা সংস্কার ও মাটি ভরাট দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহ্যবাহী আদিবাসী মিলন মেলা অনুষ্ঠিত নওগাঁর মহাদেবপুর ও মান্দায় ঐতিহ্যবাহী দাশাই কারাম উৎসব অনুষ্ঠিত কক্সবাজারের ঈদগাঁও বাজারে এসআরবি-১৫ এর অভিযানে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ পিকআপ চালক গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচংয়ে শীতের আগাম সবজিতে জমজমাট হাটবাজার

আব্দুল্লাহ, সিনিয়র রিপোর্টার (বুড়িচং) কুমিল্লা
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন হাটবাজারে আসতে শুরু করেছে নতুন শীতকালীন শাকসবজি। স্থানীয় কৃষকদের ক্ষেতের সুস্বাদু ও টাটকা সবজির সমারোহে মুখরিত হয়ে উঠেছে উপজেলার ময়নামতি ও কংশনগরসহ বিভিন্ন বাজার। নতুন সবজির এই আগমনে ক্রেতা-বিক্রেতাদের মাঝে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ।

 

উপজেলার প্রধান বাজারগুলো ঘুরে দেখা গেছে, আড়ত ও খুচরা দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলা, লালশাক, ডাঁটাশাক, শসা, কাঁচা টমেটো ও নতুন আলুর মতো শীতের নানা আয়োজন। বাজারে টাটকা সবজি আসায় প্রতিদিন সকালেই ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

 

স্থানীয় পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান, মৌসুমের শুরুর দিকে ক্রেতাদের মাঝে নতুন শাকসবজির চাহিদা সবসময়ই বেশি থাকে। ফলন ভালো হওয়ায় এবং কৃষকরা সরাসরি ক্ষেত থেকে সবজি বাজারে নিয়ে আসায় পণ্যের গুণগত মানও বেশ ভালো রয়েছে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ