• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নারী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জামায়াতের বহিষ্কৃত নেতা শেখ রেজোয়ানের এনসিপিতে যোগদানের অপচেষ্টা কুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু কুমিল্লার বুড়িচংয়ে শীতের আগাম সবজিতে জমজমাট হাটবাজার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন টাটকা শাকসবজি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গৃহবধূর মরদেহ উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকদ্রব্যসহ তিনজন গ্রেপ্তার রংপুরের গঙ্গাচড়ায় স্বেচ্ছাশ্রমে ১০টি মেঠো রাস্তা সংস্কার ও মাটি ভরাট দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহ্যবাহী আদিবাসী মিলন মেলা অনুষ্ঠিত নওগাঁর মহাদেবপুর ও মান্দায় ঐতিহ্যবাহী দাশাই কারাম উৎসব অনুষ্ঠিত কক্সবাজারের ঈদগাঁও বাজারে এসআরবি-১৫ এর অভিযানে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ পিকআপ চালক গ্রেপ্তার

নারী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জামায়াতের বহিষ্কৃত নেতা শেখ রেজোয়ানের এনসিপিতে যোগদানের অপচেষ্টা

সংবাদদাতা:
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুরের মিঠাপুকুর উপজেলার জমিজমার ব্যবসায়ী শেখ রেজোয়ানের বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে ফুঁসলিয়ে এক নারীকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
রংপুর ফুডবাজসহ বিভিন্ন ফেসবুক গ্রুপে এ সংক্রান্ত পোস্টকে কেন্দ্র করে বর্তমানে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। সম্প্রতি সুইটি ছদ্মনামের এক অসহায় নারীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে অসুস্থতার ভান করে ওই ব্যক্তি সটকে পড়ে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিজের অপকর্ম ঢাকতে অভিযুক্ত ব্যক্তি সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদানের চেষ্টা চালাচ্ছেন এবং দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, তিনি এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত হয়েছিলেন।
সম্প্রতি ঢাকায় গিয়ে এনসিপির এক প্রভাবশালী নেতার সঙ্গে তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। এদিকে অনুসন্ধানে একাধিক নারীর সঙ্গে তার ধর্ষণ ও অবৈধ শারীরিক সম্পর্কের তথ্যও উঠে এসেছে, যার বিস্তারিত অনুসন্ধান বর্তমানে অব্যাহত রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব পোস্টের প্রতিক্রিয়ায় নেটিজেনরা অবিলম্বে তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন এবং রাজনৈতিক দলটিতে তার সম্ভাব্য যোগদান দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত শেখ রেজোয়ানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হোয়াটসঅ্যাপ বার্তায় দাবি করেন যে তিনি ওই নারীকে বিয়ে করেছিলেন এবং গত পহেলা সেপ্টেম্বর তাকে তালাক দিয়েছেন। এ সময় তিনি ওই নারীকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ