• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নারী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জামায়াতের বহিষ্কৃত নেতা শেখ রেজোয়ানের এনসিপিতে যোগদানের অপচেষ্টা কুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু কুমিল্লার বুড়িচংয়ে শীতের আগাম সবজিতে জমজমাট হাটবাজার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন টাটকা শাকসবজি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গৃহবধূর মরদেহ উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযানে বিপুল মাদকদ্রব্যসহ তিনজন গ্রেপ্তার রংপুরের গঙ্গাচড়ায় স্বেচ্ছাশ্রমে ১০টি মেঠো রাস্তা সংস্কার ও মাটি ভরাট দিনাজপুরের বীরগঞ্জে ঐতিহ্যবাহী আদিবাসী মিলন মেলা অনুষ্ঠিত নওগাঁর মহাদেবপুর ও মান্দায় ঐতিহ্যবাহী দাশাই কারাম উৎসব অনুষ্ঠিত কক্সবাজারের ঈদগাঁও বাজারে এসআরবি-১৫ এর অভিযানে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ পিকআপ চালক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন টাটকা শাকসবজি

আব্দুল হান্নান, সিনিয়র রিপোর্টার (নাসিরনগর) ব্রাহ্মণবাড়িয়া
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: শীতের আমেজ শুরু হতে না হতেই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন হাটবাজারে আসতে শুরু করেছে নানা জাতের টাটকা শাকসবজি। উপজেলার অন্যতম বড় ও ব্যস্ততম নাসিরনগর সদর বাজারসহ বুড়িশ্বর বাজার এবং লক্ষ্মীপুর বাজারে শীতের এসব আগাম সবজির পরশ পেতে শুরু করেছেন স্থানীয় ক্রেতারা।

 

নাসিরনগর বাজারের বিভিন্ন সবজি দোকান ঘুরে দেখা যায়, ডালার ওপর সাজিয়ে রাখা হয়েছে তাজা লালশাক, পুঁইশাক, লাইশাক, ডাটা শাক, মুলাশাক, বাঁধাকপি, ফুলকপি, মূলা, শিম, শসা, কাঁচা টমেটো, পাকা টমেটো, বেগুন, ঢেঁড়শ, ঝিঙে, চিচিঙে, ধুন্দুল, বরবটি, মিষ্টি কুমড়া, চালকুমড়া, লাউ, পটল, করলা ও কাঁচামরিচসহ হরেক রকমের শাকসবজি। নতুন এসব তাজা সবজির পসরা সাজিয়ে বাজারে খুচরা ও পাইকারি বিক্রি করছেন বিক্রেতারা।

 

স্থানীয় ব্যবসায়ীরা জানান, শীতের শুরুতেই নতুন শাকসবজির চাহিদা বাজারে বেশ ভালো থাকে। স্থানীয় চাষিদের জমি থেকে সংগৃহীত এসব টাটকা শাকসবজি ক্রেতাদের কাছে দারুণভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে এবং প্রতিদিন ভোর হতেই নাসিরনগর বাজারে নতুন সবজি কিনতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।

 

বাজারে নতুন সবজির পর্যাপ্ত সরবরাহ এখনো পুরোপুরি নিশ্চিত না হওয়ায় দাম কিছুটা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে খুব শীঘ্রই দাম ক্রেতাদের হাতের নাগালে চলে আসবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় বিক্রেতারা।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ