• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান, ভারতীয় মদসহ আটক দুই উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবা পাচারকালে বিশ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার গঙ্গাচড়ায় প্রতিভা চাইল্ড কেয়ার একাডেমির উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী ও কসমেটিকসসহ চার লাখ টাকার চোরাচালান আটক কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে প্রবাসী, মারধর করে সর্বস্ব ছিনতাই টেকনাফে মাটি খুঁড়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ১৬ এপিবিএন নারী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জামায়াতের বহিষ্কৃত নেতা শেখ রেজোয়ানের এনসিপিতে যোগদানের অপচেষ্টা কুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু কুমিল্লার বুড়িচংয়ে শীতের আগাম সবজিতে জমজমাট হাটবাজার

কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে প্রবাসী, মারধর করে সর্বস্ব ছিনতাই

আব্দুল্লাহ, সিনিয়র রিপোর্টার (বুড়িচং) কুমিল্লা
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কুমিল্লার বুড়িচংয়ে সংঘবদ্ধ দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন প্রবাসী আবুল কালাম।

শুক্রবার রাতে উপজেলার ময়নামতি ইউনিয়নের পাইকপাড়া রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

আহত আবুল কালাম ওই ইউনিয়নের ভাদুয়াপাড়া গ্রামের বাসিন্দা।

রাতে বাড়ি ফেরার পথে পাইকপাড়া রাস্তার মোড় এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর পথরোধ করে।

এ সময় তাঁকে মারধর করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

ছিনতাই শেষে তাঁকে পাশের একটি জমিতে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।

শনিবার ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাঁকে আহত অবস্থায় দেখতে পান।

পরে তাঁকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা ইমরান সরকার এরশাদ জানান সন্ধ্যার পর থেকে এলাকার বিভিন্ন নির্জন স্থানে মাদকসেবীদের আড্ডা বসে।

স্থানীয়দের অভিযোগ এসব স্থানে অবস্থান করে সুযোগ বুঝে অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে দুর্বৃত্তরা।

এলাকায় নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে অবিলম্বে অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুরজিৎ বড়ুয়া জানান তিনি ঘটনাটি সম্পর্কে মৌখিক অভিযোগ পেয়েছেন।

পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ